ঢাকা বৃহস্পতিবার, ০২ জুলাই ২০২৬

অগ্নিদগ্ধ গোয়ালন্দ উপজেলা স্যানিটারি অফিসারের মৃত্যু

অগ্নিদগ্ধ গোয়ালন্দ উপজেলা স্যানিটারি অফিসারের মৃত্যু
×

মো. সাইফুল ইসলাম শামীম- সমকাল

গোয়ালন্দ (রাজবাড়ী) প্রতিনিধি

প্রকাশ: ২৭ মার্চ ২০২০ | ০৪:০৭

রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলা স্যানিটারি ইন্সপেক্টর মো. সাইফুল ইসলাম শামীম (৪২) অগ্নিদগ্ধ হয়ে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন।

শুক্রবার সকাল ৯টার দিকে তিনি মারা যান।

সাইফুল ইসলাম শামীম ফরিদপুরের মধুখালী এলাকার অধিবাসী।

জানা যায়, তিনি প্রায় ৫ বছর যাবৎ গোয়ালন্দ উপজেলায় স্যানিটারি ইন্সপেক্টর হিসেবে কর্মরত ছিলেন। তিনি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক কোয়াটারের দ্বিতীয় তলার একটি রুমে একাই থাকতেন। বৃহস্পতিবার দুপুরের খাবার খেয়ে তিনি ঘুমিয়ে ছিলেন। হঠাৎ তার গঙ্গানির শব্দ শুনে পাশের রুমের লোকজন তার রুমের দরজা ভেঙ্গে সারা শরীর আগুনে ঝলসানো অবস্থায় উদ্ধার করে। এ সময় রুম ধোয়ায় আচ্ছন্ন ছিল। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে কয়েলের আগুন থেকে তার শয়নকক্ষে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

গোয়ালন্দ উপজেলা স্থাস্থ্য ও পরিবার পরিকল্পনা অফিসার ডা. আসিফ মাহমুদ বলেন, অগ্নিদগ্ধের পর ওই স্যানিটারি ইন্সপেক্টরকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। আজ সকালে চিকিৎসারত অবস্থায় তিনি সেখানে মারা গেছেন। তবে কিভাবে তিনি অগ্নিদগ্ধ হয়েছিলেন, সেটা এখনো জানতে পারিনি।

আরও পড়ুন

×