ঢাকা বৃহস্পতিবার, ০২ জুলাই ২০২৬

রাজশাহীতে রাস্তায় ঘুরে বেড়ানোয় কান ধরে উঠবস

রাজশাহীতে রাস্তায় ঘুরে বেড়ানোয় কান ধরে উঠবস
×

রাজশাহীতে মাস্ক না পড়ে ঘুরে বেড়ানোয় তিন যুবককে কান ধরে ওঠবস করিয়েছে পুলিশ- সমকাল

রাজশাহী ব্যুরো

প্রকাশ: ২৭ মার্চ ২০২০ | ০৪:৩৫ | আপডেট: ২৭ মার্চ ২০২০ | ০৫:০৩

রাজশাহীতে রাস্তায় ঘুরে বেড়ানোয় তিন যুবককে উঠবস করিয়েছে পুলিশ। শুক্রবার দুপুর সাড়ে ১২ টার দিকে নগরীর সাহেব বাজরে এমন চিত্র দেখা যায়। 

পুলিশ জানায়, তারা মানুষকে সচেতন করতে নগরীর বিভিন্ন জায়গায় অভিযান পরিচালনা করছে। শহরে ঘোরাঘুরি করায় কয়েকজন যুবককে আটক করা হয়। তাদের বাইরে ঘোরাফেরার কারণ সম্পর্কে জানতে চাইলে, ওই যুবকরা কোনো সদুত্তর দিতে পারেনি।

প্রশাসনের নির্দেশ অমান্য করে বাইরে ঘোরাঘুরি করায় পুলিশ ওই যুবকদের ধরে কান ধরে উঠবস করায়।পরে তাদের ছেড়ে দিয়ে, বাড়িতে যাওয়ার নির্দেশ দেয় পুলিশ।

এছাড়া নগরীতে সেনাবাহিনীকেও টহল দিতে দেখা গেছে। 

আরও পড়ুন

×