ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬

চট্টগ্রাম বন্দরের নতুন চেয়ারম্যান রিয়ার অ্যাডমিরাল সোহায়েল

চট্টগ্রাম বন্দরের নতুন চেয়ারম্যান রিয়ার অ্যাডমিরাল সোহায়েল
×

রিয়ার অ্যাডমিরাল মোহাম্মদ সোহায়েল

চট্টগ্রাম ব্যুরো

প্রকাশ: ১২ এপ্রিল ২০২৩ | ১৫:৪১ | আপডেট: ১২ এপ্রিল ২০২৩ | ১৫:৫৭

চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের নতুন চেয়ারম্যান হিসেবে নিয়োগ পেয়েছেন পায়রা বন্দরের চেয়ারম্যান হিসেবে দায়িত্বরত রিয়ার অ্যাডমিরাল মোহাম্মদ সোহায়েল। গত বছরের ২৭ ফেব্রুয়ারি থেকে পায়রা বন্দরের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করছেন তিনি।

বুধবার জনপ্রশাসন মন্ত্রণালয়ের উপ-সচিব আব্দুল্লাহ আরিফ মোহাম্মদ স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে বিষয়টি জানানো হয়।

একই আদেশে চট্টগ্রাম বন্দরের বর্তমান চেয়ারম্যান রিয়ার অ্যাডমিরাল মো.. শাহজাহানকে বাংলাদেশ নৌবাহিনীতে ফিরিয়ে নেওয়া হয়েছে। অপরদিকে পায়রা বন্দরের চেয়ারম্যান হিসেবে রিয়ার অ্যাডমিরাল গোলাম সাদেককে নিয়োগ দেওয়া হয়েছে।

চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের নতুন চেয়ারম্যান রিয়ার অ্যাডমিরাল সোহায়েল বাংলাদেশ নৌবাহিনীর নির্বাহী শাখায় ১৯৮৮ সালের ১ জানুয়ারি কমিশন লাভ করেন। দীর্ঘ চাকরি জীবনে তিনি নৌবাহিনীর জাহাজ, ঘাঁটি ও সদর দপ্তরে বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পালন করেন। এছাড়া তিনি দেশে-বিদেশে বিভিন্ন পেশাগত প্রশিক্ষণে অংশগ্রহণ করে নৌবাহিনীর এনইউপি পদক লাভ করেন। সেবা ও অবদান রাখায় রাষ্ট্রীয় শুদ্ধাচার পদক ও নৌবাহিনীর প্রশংসা পদকও অর্জন করেন তিনি।

এছাড়াও ডিফেন্স সার্ভিসেস কমান্ড এবং স্টাফ কলেজের ফ্যাকালটি (ডাইরেক্টিং স্টাফ এবং সিনিয়র ইন্সট্রাক্টর) হিসাবে সুনামের সঙ্গে দায়িত্ব পালন করেন। তিনি এলিট ফোর্স র‌্যাব সদর দপ্তরের লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইং পরিচালক হিসেবে দায়িত্ব পালন করেছেন। দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি বজায় রাখতে অসামান্য অবদানের জন্য রাষ্ট্রপতি পুলিশ পদকে (পিপিএম) তাকে ভূষিত করা হয়।

ডিজিএফআই সদর দপ্তরে কাউন্টার টেরোরিজম ইন্টেলিজেন্স ব্যুরো (সিটিআইবি) এবং অভ্যন্তরীণবিষয়ক ব্যুরোতে (আইএবি) কর্নেল জিএস হিসাবেও সুনামের সঙ্গে দায়িত্ব পালন করেন রিয়ার অ্যাডমিরাল মোহাম্মদ সোহায়েল।

আরও পড়ুন

×