ঢাকা বৃহস্পতিবার, ০২ জুলাই ২০২৬

স্বামীর ছোড়া এসিডে ঝলসে গেল স্ত্রীর মুখ

স্বামীর ছোড়া এসিডে ঝলসে গেল স্ত্রীর মুখ
×

হাসপাতালে চিকিৎসাধীন শানু খাতুন -সমকাল

সিরাজগঞ্জ প্রতিনিধি

প্রকাশ: ২৭ মার্চ ২০২০ | ০৫:৫০

দাম্পত্য কলহের জের ধরে সিরাজগঞ্জের রায়গঞ্জে স্বামীর ছোড়া এসিডে ঝলসে গেল স্ত্রীর মুখমন্ডলসহ শরীরের বেশ কিছু অংশ। শানু খাতুন নামে ওই গৃহবধূকে উদ্ধার করে সিরাজগঞ্জ ২৫০ শয্যার বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। 

শানু খাতুন রায়গঞ্জ উপজেলার সোনাখাড়া ইউনিয়নের মধুপুর গ্রামের আব্দুল মোতালেব হোসেনের স্ত্রী। শুক্রবার ভোরে মোতালেব হোসেনের নিজ বাড়িতে এই ঘটনা ঘটে। পরে স্থানীয় ইউপি চেয়ারম্যানের সহায়তায় গ্রামের লোকজন মোতালেব হোসেনকে আটক করে পুলিশে সোপর্দ করে। তিনি বর্তমানে রায়গঞ্জ থানায় আটক রয়েছেন।

সোনাখাড়া ইউপি চেয়ারম্যান আবু হেনা মোস্তফা কামাল (রিপন) জানান,  মোতালেব দুই বছর আগে উপজেলার আমশাড়া গ্রামের আশরাফ আলী প্রামাণিকের মেয়ে শানু খাতুনকে বিয়ে করেন। মাত্র তিনদিন আগে স্ত্রীকে বাড়িতে আনেন মোতালেব। ঘটনার রাতে ঝগড়াকে কেন্দ্র করে হত্যার উদ্দেশে আগে থেকেই আনা এসিড স্ত্রীর শরীরে নিক্ষেপ করেন। এসময় শানুর শরীর ঝলসে যায়। পরে শানুর চিৎকারে প্রতিবেশীরা এগিয়ে এসে তাকে উদ্ধার করে হাসপাতালে পাঠায়। ঘটনার পর পালিয়ে যাওয়ার সময় মোতালেবকে আটক করে পুলিশে সোপর্দ করে প্রতিবেশীরা।

হাসপাতালে জরুরি বিভাগের মেডিকেল অফিসার ডা. ফয়সাল আহম্মেদ জানান, শানুর গলা ও মুখমন্ডলের বেশ কিছু অংশ ঝলছে গেছে। হাসপাতালে সার্জারি ওয়ার্ডেই তার চিকিৎসা চলছে। বর্তমানে তিনি মোটামুটি শঙ্কামুক্ত।

রায়গঞ্জ থানার ওসি শহীদুল ইসলাম জানান, আসামিকে থানা হাজতে আটক রাখা হয়েছে। প্রাথমিকভাবে ধারনা করা হচ্ছে দাম্পত্য কলজের জের ধরে এ ঘটনা ঘটেছে।

আরও পড়ুন

×