ঢাকা মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬

জাপান থেকে মোংলা বন্দরে এলো বিলাসবহুল ৯২৬ গাড়ি

জাপান থেকে মোংলা বন্দরে এলো বিলাসবহুল ৯২৬ গাড়ি
×

মোংলা বন্দরে আমদানি করা গাড়ি

মোংলা (বাগেরহাট) প্রতিনিধি

প্রকাশ: ২০ মে ২০২৩ | ১০:৫৩ | আপডেট: ২০ মে ২০২৩ | ১০:৫৩

জাপান থেকে বিলাসবহুল গাড়ির একটি চালান মোংলা বন্দরে এসে পৌঁছেছে। শনিবার দুপুর ২টায় বন্দরের ৮ নম্বর জেটিতে ৯২৬টি গাড়ি নিয়ে নোঙ্গর করে মালেয়শিয়ার পতাকাবাহী ‘এমভি মালেয়শিয়া স্টার’ নামে জাহাজ। জাহাজ থেকে গাড়ির খালাস কাজও শুরু হয়েছে। 

বিদেশি জাহাজটির স্থানীয় শিপিং এজেন্ট এনশিয়েন্ট স্টিম শিপের খুলনার ব্যবস্থাপক মো. ওহিদুজ্জামান বলেন, এই চালানে মোট ১ হাজার ৩৭৬টি গাড়ি আমদানি করা হয়েছে। সেখান থেকে ১৮ মে ৪৫০টি গাড়ি চট্রগ্রাম বন্দরে খালাস করা হয়। বাকি ৯২৬টি গাড়ি মোংলা বন্দরের মাধ্যমে খালাস হচ্ছে। জাপানের এই গাড়ির জাহাজটি সিঙ্গাপুরের একটি বন্দর থেকে লোড হয়ে ১২ মে ছেড়ে আসে।

তিনি বলেন, বন্দরে আসা এসব বিলাসবহুল গাড়ির মধ্যে রয়েছে- এক্সিও, প্রিমিও, এলিয়ন, অ্যাকুয়া, প্যারাডো ও মিনিবাসসহ একাধিক ব্রান্ডের গাড়ি। এছাড়া ৩ জুন মালেয়শিয়া স্টার জাহাজে করে আসবে আরও একটি গাড়ির চালান।

এর আগে গত ৪ মে মালেয়শিয়া স্টার জাহাজে করে আসা ৭০৩টি গাড়ি মোংলা বন্দরে খালাস করে বন্দর জেটির বিভিন্ন শেডে রাখা হয়। পরে এগুলো আমদানিকারকরা ছাড়িয়ে নেবেন বলে জানা গেছে।

বাংলাদেশ রিকন্ডিশন ভেহিক্যালস ইম্পোর্টার্স আ্যন্ড ডিলার্স অ্যাসোসিয়েশনের (বারবিডা) সভাপতি হাবিবুল্লাহ ডন বলেন, ডলার সংকটের কারণে গাড়ি আমদানি করা যাচ্ছিল না। গত বছরের অক্টোবর থেকে চলতি বছরের জানুয়ারি পর্যন্ত ডলারের ভয়াবহ সংকট ছিল। জানুয়ারি মাসের পরে কিছু ডলার ছেড়েছে। এরপর এলসি দেওয়ার সুবাদে ধারাবাহিকভাবে এই গাড়ি আমদানি করা হচ্ছে। 


আরও পড়ুন

×