চট্টগ্রামে ইয়াবাসহ ভারতীয় গ্রেফতার
ফাইল ছবি
চট্টগ্রাম ব্যুরো
প্রকাশ: ২০ অক্টোবর ২০১৯ | ১০:১১
চট্টগ্রামে ইয়াবাসহ এক ভারতীয় ও তার চার সহযোগীকে গ্রেফতার করেছে র্যাব। রোববার নগরের নাসিরাবাদ সরকারি মহিলা কলেজ মোড় এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়। তাদের কাছ থেকে ২০ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়েছে।
গ্রেফতার পাঁচজন হলো- ভারতের উত্তরাখন্ডের নানকমাথা এলাকার কোমল কর, ঢাকার মোহাম্মদপুর এলাকার রোজিনা বেগম ও তার মেয়ে নাঈমা বেগম এবং মুন্সীগঞ্জের বিক্রমপুর এলাকার শাহনাজ বেগম ও তার মেয়ে সুমাইয়া ইসলাম।
র্যাব-৭-এর সহকারী পুলিশ সুপার কাজী মোহাম্মদ তারেক আজিজ জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ইয়াবাসহ ওই পাঁচজনকে গ্রেপ্তার করা হয়। তাদের ব্যবহৃত মাইক্রোবাসটিও জব্দ করা হয়। গ্রেফতার কোমল কর আন্তর্জাতিক মাদক চোরাকারবারি। বিভিন্ন সময় সে বাংলাদেশ থেকে ইয়াবা ভারতে নিয়ে গেছে।
তিনি আরো জানান, কোমল করকে সহযোগিতা করে গ্রেফতার অন্য চারজন। উদ্ধার ইয়াবাগুলো কপবাজারের কলাতলী মোড় থেকে সংগ্রহ করে ঢাকায় নিয়ে যাচ্ছিল তারা।
- বিষয় :
- চট্টগ্রাম
- ইয়াবা
- ভারতীয় গ্রেফতার
