ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬

চিরন্তন চট্টগ্রামকে তুলে ধরবে ঐতিহ্যের কর্নার

চিরন্তন চট্টগ্রামকে তুলে ধরবে ঐতিহ্যের কর্নার
×

চট্টগ্রাম ব্যুরো

প্রকাশ: ০৯ জুলাই ২০২৩ | ১৮:৪০ | আপডেট: ০৯ জুলাই ২০২৩ | ১৮:৪০

চট্টগ্রাম জেলা পরিষদের নবনির্মিত ১৮ তলা ভবনে চট্টগ্রামের ঐতিহ্যের কর্নার স্থাপনের উদ্যোগ নেওয়া হয়েছে। প্রায় আট হাজার বর্গফুট আয়তনের এই কর্নারে ‌‘চিরন্তন চট্টগ্রাম’কে তুলে ধরা হবে।

রোববার বিকেলে ঐতিহ্যের কর্নার স্থাপনে গঠিত কমিটির প্রথম সভা অনুষ্ঠিত হয়। কমিটির চেয়ারম্যান ও বরেণ্য সমাজবিজ্ঞানী অধ্যাপক ড. অনুপম সেনের সভাপতিত্বে ও চট্টগ্রাম জেলা পরিষদের চেয়ারম্যান এটিএম পেয়ারুল ইসলামের সঞ্চালনায় আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় চট্টগ্রামের বীরত্ব, ঐতিহ্য ও সমৃদ্ধ সংস্কৃতি নতুন প্রজন্মের মধ্যে হৃদয়গ্রাহী করে তুলে ধরতে বিশদ পরিকল্পনা হাতে নেওয়া হয়েছে।

ড. অনুপম সেন বলেন, ‌চট্টগ্রাম বিশ্বসভ্যতার অংশ। বাংলা সাহিত্য ও সংস্কৃতির প্রাণকেন্দ্র চট্টগ্রাম। স্বাধীনতা আন্দোলনে চট্টগ্রামের অবদান অবিস্মরণীয়। চট্টগ্রামের ঐতিহ্যের কর্নারে বিশ্বসভ্যতার সঙ্গে স্বাতন্ত্র রেখে চট্টগ্রামকে তুলে ধরতে হবে।

সভায় উপস্থিত ছিলেন- প্রধানমন্ত্রীর সাবেক মূখ্যসচিব আবদুল করিম, বাংলা একাডেমির মহাপরিচালক কবি মুহাম্মদ নুরুল হুদা, পিএইচপি ফ্যামিলির চেয়ারম্যান সুফি মিজানুর রহমান, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. শিরীণ আখতার, চট্টগ্রাম মেডিকেল কলেজের অধ্যক্ষ ডা. সাহানা আকতার, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. জ্ঞানরত্ন বড়ুয়া, দৈনিক পূর্বকোণের সিটি এডিটর নওশের আলী খান, রাজনীতিবিদ অ্যাডভোকেট ইব্রাহিম হোসেন চৌধুরী বাবুল, ডা. মইনুল ইসলাম মাহমুদ, অধ্যক্ষ ড. আনোয়ারা আলম, জাতীয় গ্রন্থকেন্দ্রের পরিচালক কবি মিনার মনসুর, থিয়েটার ইনস্টিটিউটের পরিচালক নাট্যজন আহমেদ ইকবাল হায়দার, চট্টগ্রাম জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা শাব্বির ইকবাল, মুক্তিযুদ্ধের ইতিহাস গবেষক মুহাম্মদ শামসুল হক, সাংবাদিক ডেইজি মওদুদ, স্থপতি আশিক ইমরান, দৈনিক সমকালের সিনিয়র সাব-এডিটর ও লোকসংগীত গবেষক  নাসির উদ্দিন হায়দার প্রমুখ।

আরও পড়ুন

×