কুড়িগ্রামে আরও ৪০ জন হোম কোয়ারেন্টাইনে
ফাইল ছবি
কুড়িগ্রাম প্রতিনিধি
প্রকাশ: ০৮ এপ্রিল ২০২০ | ২৩:৫৬ | আপডেট: ৩০ নভেম্বর -০০০১ | ০০:০০
কুড়িগ্রামে করোনাভাইরাস সংক্রমণ রোধে সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে গত ২৪ ঘন্টায় নতুন করে ৪০ জনকে হোম কোয়ারেন্টাইনে রাখা হয়েছে। এরা সবাই ঢাকা থেকে এসেছেন। এ তথ্য জানিয়েছেন সিভিল সার্জন ডা. হাবিবুর রহমান।
কুড়িগ্রামে
আরও ৩ জনের নমুনা
পরীক্ষার ফলাফল নেগেটিভ এসেছে। এই
৩ জনই চিলমারীর অধিবাসী। এ
নিয়ে জেলায় মোট ৬
জনের নমুনা পরীক্ষার ফলাফল
নেগেটিভ এসেছে।
নতুন করে আরও ৯
জনের নমুনা সংগ্রহ করে
বৃহস্পতিবার সকালে পরীক্ষার জন্য
রংপুর মেডিকেল কলেজের পরীক্ষাগারে পাঠানো
হয়েছে। এদের
মধ্যে রৌমারীর ৫ জন, রাজারহাট
২ জন, নাগেশ্বরীর ১
জন ও ভূরুঙ্গামারীর ১
জনের নমুনা রয়েছে।
জেলা থেকে এ পর্যন্ত
মোট ২৫ জনের নমুনা
সংগ্রহ করে রংপুরের পরীক্ষাগারে
পাঠানো হয়েছে।
শনিবার থেকে বুধবার বিকেল পর্যন্ত এদের নমুনা সংগ্রহ করা হয়। এদের সবাইকে হোম কোযারেন্টাইনে রাখা হয়েছে।
এ নিয়ে বৃহস্পতিবার জেলায়
হোম কোয়ারেন্টাইনে আছেন মোট ১০৭
জন। এছাড়া
মেয়াদ পার হওয়ায় ৩৩০
জনকে হোম কোয়ারেন্টাইন থেকে
অবমুক্ত করা হয়েছে।
