ঢাকা শনিবার, ০৪ জুলাই ২০২৬

বুড়িচংয়ে দুই শিশু করোনায় আক্রান্ত

বুড়িচংয়ে দুই শিশু করোনায় আক্রান্ত
×

ফাইল ছবি

বুড়িচং (কুমিল্লা) প্রতিনিধি

প্রকাশ: ০৯ এপ্রিল ২০২০ | ০১:০১ | আপডেট: ০৯ এপ্রিল ২০২০ | ০১:২৭

কুমিল্লা বুড়িচং উপজেলায় দুই শিশু করোনাভাইরাসে আক্রান্ত হয়েছে। বিষয়টি নিশ্চিত করেছেন সিভিল সার্জন নিয়াতুজ্জামান।

দুই শিশুর করোনা পজেটিভ হওয়ায় বুড়িচং উপজেলা প্রশাসন ময়নামতি ইউনিয়নের জিয়াপুর গ্রামকে লকডাউন ঘোষণা করেছে।

গত রোববার রাত ১১টার দিকে করোনায় আক্রান্ত হয়ে ঢাকার কুর্মিটোলা জেনারেল হাসপাতালে ব্যবসায়ী গোলাম মোস্তফার মা সাহেদা খাতুনের (৬৫) মৃত্যু হয়। সোমবার মোস্তফা পরিবার নিয়ে বুড়িচংয়ে গ্রামের বাড়িতে চলে আসেন। এ খবর পেয়ে প্রশাসন ওই গ্রাম লকডাউন করে। পরে স্বাস্থ্য বিভাগ থেকে ওই পরিবারের ছয় জনের নমুনা সংগ্রহ করে ঢাকায় পাঠানো হয়। রিপোর্টে ওই পরিবারের দুই শিশুর করোনা পজেটিভ ধরা পরে।

সিভিল সার্জন নিয়াতুজ্জামান জানান, শিশু দুটির মাঝে কোনো উপসর্গ নেই। তবে তারা করোনাভাইরাস বহন করছে। তাদেরকে বাড়িতে আইসোলেশনে রাখা হয়েছে। বাড়িতেই তাদের চিকিৎসা চলছে।

আরও পড়ুন

×