ঢাকা শনিবার, ০৪ জুলাই ২০২৬

পীরগঞ্জে করোনায় আক্রান্ত নন মা ও ছেলে

পীরগঞ্জে করোনায় আক্রান্ত নন মা ও ছেলে
×

ফাইল ছবি

পীরগঞ্জ(ঠাকুরগাঁও) প্রতিনিধি

প্রকাশ: ০৯ এপ্রিল ২০২০ | ০১:৩৬ | আপডেট: ৩০ নভেম্বর -০০০১ | ০০:০০

করোনাভাইরাসে আক্রান্ত নন ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জের মা ও ছেলে। বৃহস্পতিবার বেলা ১১টার দিকে এ তথ্য নিশ্চিত করেছেন ঠাকুরগাঁও সিভিল সার্জন ডা. মাহাফুজার রহমান।

তিনি জানান, করোনাভাইরাস আক্রান্ত সন্দেহে মঙ্গলবার উপজেলার হাজীপুর ইউনিয়নের সাটিয়া গ্রামের এক তরুণ (১৮) ও তার মায়ের (৩২) নমুনা সংগ্রহ করে পীরগঞ্জ হাসপাতালের একদল চিকিৎসক। এ সময় ওই বাড়িটি ‘লকডাউন’ করে প্রশাসন।

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, ওই তরুণ ঢাকার একটি পোশাক কারখানায় চাকরি করতেন। রোববার জ্বর, সর্দি ও কাশিতে আক্রান্ত হয়ে তিনি ঢাকা থেকে গ্রামের বাড়িতে আসেন। তিনি বাড়িতে আইসোলেশনে না থেকে এলাকার বিভিন্ন স্থানে ঘুরাঘুরি করতেন। 

গোপন সংবাদের ভিত্তিতে তরুণের অসুস্থতার কথা জানতে পেরে নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারি কমিশনার (ভূমি) তরিকুল ইসলাম এবং উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. আব্দুল জব্বারের নেতৃত্বে একদল চিকিৎসক সন্দেহভাজন ওই তরুন ও তার মায়ের নমুনা নমুনা সংগ্রহ করে।

সিভিল সার্জন আরও জানান, পীরগঞ্জসহ ঠাকুরগাঁও জেলার মোট ১০ জনের নমুনা পরীক্ষার জন্য মঙ্গলবার রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছিল। রির্পোটে তাদের কোভিড-১৯ নেগেটিভ এসেছে।


আরও পড়ুন

×