ঢাকা শনিবার, ০৪ জুলাই ২০২৬

নিষেধাজ্ঞা অমান্য করে বসছে সাপ্তাহিক বাজার

নিষেধাজ্ঞা অমান্য করে বসছে সাপ্তাহিক বাজার
×

ইন্দুরকানীর পড়েরহাট বন্দরে জমজমাট ভিড়

ইন্দুরকানী (পিরোজপুর) প্রতিনিধি

প্রকাশ: ০৯ এপ্রিল ২০২০ | ০১:৪২ | আপডেট: ৩০ নভেম্বর -০০০১ | ০০:০০

পিরোজপুরের ইন্দুরকানীতে করোনা ভাইরাসের প্রাদুর্ভাবের মধ্যেও সরকারের শত নিষেধাজ্ঞা উপেক্ষা করে ঝুঁকি নিয়ে চলছে সাপ্তাহিক বাজার। দেশজুড়ে জনসমাগম বন্ধ হলেও নিষেধাজ্ঞা যেন গায়ে লাগাচ্ছে না এ উপজেলার ব্যবসায়ীরা ও বসিন্দারা। তারা  স্বাভাবিকভাবেই চালাচ্ছেন দোকানসহ ব্যবসা প্রতিষ্ঠান। 

বৃহস্পতিবার উপজেলার সবচেয়ে বড় ব্যবসা কেন্দ্র পাড়রহাট বন্দরে ক্রেতা-বিক্রেতার ভিড় যেন অন্য যে কোন সময়ের চেয়ে বেশি। শবে বরাত তাই সকাল ৬টা থেকে ৯টা পর্যন্ত বাজারে ঈদের বাজারের মত ক্রেতা-বিক্রেতাদের ভিড়। 

খবর পেয়ে নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. সাইফুর রহমান পথচারী, মাংসের দোকানদার, মাছের দোকানদারসহ বিভিন্ন দোকানে অভিযান চালিয়ে ১০ জনকে সাত হাজার ২শ’ টাকা জরিমানা করেন।

করোনাভাইরাসের প্রভাব থেকে রক্ষা পাওয়ার জন্য উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) হোসাইন মুহাম্মদ আল-মুজাহিদ জনসমাগম রোধে সাপ্তাহিক বাজার বন্ধ রাখার জন্যা বুধবার রাতে ওই বাজারে মাইকিং করান। কিন্তু  তার নির্দেশ উপেক্ষা করেও বাজার বসে, চলে জনসমাগম। 

ইউএনও জানান, সাপ্তাহিক বাজার বন্ধ রাখতে বললেও ব্যবসায়ীরা কথা শুনছেন না। তাই বাধ্য হয়ে মোবাইল কোর্টে জরিমানা করা হয়।

আরও পড়ুন

×