ঢাকা শনিবার, ০৪ জুলাই ২০২৬

টাঙ্গাইলে করোনার উপসর্গ নিয়ে একজনের মৃত্যু

টাঙ্গাইলে করোনার উপসর্গ নিয়ে একজনের মৃত্যু
×

 টাঙ্গাইল প্রতিনিধি

প্রকাশ: ০৯ এপ্রিল ২০২০ | ০৩:৪৬ | আপডেট: ০৯ এপ্রিল ২০২০ | ০৩:৪৯

টাঙ্গাইল শহরে করোনার উপসর্গ নিয়ে এক ব্যক্তির (৪২) মৃত্যু হয়েছে। বুধবার রাত সাড়ে ৯টার দিকে তার মৃত্যু হয়। এ ঘটনার পর মৃত ব্যক্তির বাড়িটিসহ আশপাশের মোট পাঁচটি বাড়ি লকডাউন করেছে উপজেলা প্রশাসণ।  
স্থানীয়রা জানান, কয়েকদিন ধরে ওই ব্যক্তি ঠান্ডা জ্বর এবং শ্বাসকষ্টে ভুগছিলেন। পাশাপাশি তার হাঁপানির সমস্যাও ছিল ৷ হঠাৎ করে বুধবার রাতে তিনি বেশি অসুস্থ হয়ে পড়লে তাকে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখান থেকে তাকে ঢাকায় কুর্মিটোলা হাসপাতালে নিয়ে যা্ওয়ার পরামর্শ দেন চিকিৎসকরা। পরে হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়।
টাঙ্গাইল জেনারেল হাসপাতালের আবাসিক মেডিকেল কর্মকর্তা সফিকুল ইসলাম সজিব বলেন, মৃত ওই ব্যক্তি আগে থেকেই বিভিন্ন রোগে আক্রান্ত ছিলেন। আমরা তাকে প্রাথমিক চিকিৎসা দিয়েছি। কিন্ত তার ফুসফুস ভালোভাবে কাজ করছিল না।
এ ব্যাপারে উপজেলা নির্বাহী অফিসার আতিকুল ইসলাম  জানান, এ ঘটনার পর মৃত ব্যক্তির বাড়িসহ আশপাশের মোট পাঁচটি বাড়ি লকডাউন করা হয়েছে। সকল নিয়মকানুন অনুযায়ী রাতেই তাকে দাফন করা হয়েছে। বুধবার বিকেলেই তার বাড়িতে গিয়ে চিকিৎসকরা নমুনা সংগ্রহ করেছেন।



আরও পড়ুন

×