ঢাকা শনিবার, ০৪ জুলাই ২০২৬

সিংগাইরের গোবিন্দল গ্রামের নৈলান স্বেচ্ছায় লকডাউন

সিংগাইরের গোবিন্দল গ্রামের নৈলান স্বেচ্ছায় লকডাউন
×

বাঁশ দিয়ে লকডাউন কার্যকর করছেন স্থানীয় যুবকরা

অনলাইন ডেস্ক

প্রকাশ: ০৯ এপ্রিল ২০২০ | ০৩:৫৭ | আপডেট: ০৯ এপ্রিল ২০২০ | ০৪:০৭

মারণব্যাধী ভাইরাস করোনা প্রতিরোধে  সিংগাইরের গোবিন্দল গ্রামের নৈলানপাড়া স্বেচ্ছায় লকডাউন করা হয়েছে। লকডাউন করা এই এলাকার রাস্তাগুলোতে বাঁশ ও গাছ দিয়ে যাতায়াত বন্ধ করে দেওয়া হয়েছে। 

নৈলানপাড়ার স্থানীয় বাসিন্দাদের উদ্যোগে এই লকডাউন কার্যকর করা হয়েছে বলে জানিয়েছেন স্থানীয় যুবক আশরাফুল। তিনি বলেন, ‘মহল্লার মানুষের নিরাপত্তার স্বার্থে  এই স্বেচ্ছায় লকডাউন জারি করা হয়েছে। কারণ তাবলিগ জামায়াত থেকে ইতোমধ্যে সিংগাইরে তিনজন করোনা রোগী পাওয়া গেছে।  করোনা ভাইারাস যেনো আমাদের মহল্লায় বিস্তার না করতে পারে সে জন্যই এ উদ্যোগ।’

স্থানীয় যুবক  দেওয়ান সেলিম, রিপন,সবুজ, জাহাবুল, রশিদ ও জুবাইয়েল নিজ নিজ উদ্যোগে বাঁশ ও গাছ দিয়ে যাতায়াত বন্ধ করে  দেন। স্বেচ্ছায় লডকডাউনের ফলে এ এলাকার সড়ক দিয়ে  সব ধরনের যান চলাচল বন্ধ রয়েছে। 

তবে স্থনীয় প্রশানস বলছে. জনগণের চলাচলের জন্য কোনো রাস্তায় বাঁশ বা গাছ দিয়ে বেড়িকেড সৃষ্টি করা ঠিক হবে না। যদি এলাকাবাসী চায় তা হলে গ্রামে গ্রামে প্রবেশদ্বারে চেকপোস্ট বসাতে পারে। সেখানে তারা হাত ধোয়ার ব্যবস্থা করতে পারে। বিদেশ বা দেশের অন্য কোন জেলার লোক আসলে প্রশাসনকে জানাতে পারে।

আরও পড়ুন

×