করোনা সতর্কতায় সিরাজগঞ্জের ৬ ইউনিয়ন লক-ডাউন
সিরাজগঞ্জ প্রতিনিধি
প্রকাশ: ০৯ এপ্রিল ২০২০ | ০৪:২৭ | আপডেট: ০৯ এপ্রিল ২০২০ | ০৫:০৫
সিরাজগঞ্জের কাজীপুরে যমুনা বিধৌত ৬টি ইউনিয়ন লক-ডাউন ঘোষণা করেছে স্থানীয় প্রশাসণ। বৃহস্পতিবার দুপুরে উপজেলা প্রশাসন থেকে এ লক-ডাউনের ঘোষনা দেয়া হয়। ইউনিয়নগুলো হলো- চর গিরিস, মনসুর নগর, তেকানী, নাটুয়াপাড়া, নিশচিন্তপুর ও সোনামূখী।
উপজেলা নির্বাহী অফিসার জাহিদ হাসান সিদ্দিকী জানান, পাশ্ববর্তী জামালপুর জেলায় সম্প্রতি করোনা রোগী সনাক্ত হয়েছে। কাজীপুরের কয়েকটি ইউনিয়নের সাথে যমুনা পথে জামালপুরে যাতায়াতের ব্যবস্থা রয়েছে। ওইসব ইউনিয়নের জনসাধারণ অফিসিয়াল কাজে মাঝে মধ্যে কাজীপুর উপজেলা সদরে আসেন। এছাড়া, হাট বাজার থেকে শুরু করে নিত্য প্রয়োজনীয় জিনিসপত্রের প্রায় সবই জামালপুর থেকে কেনাকাটা করেন। এ কারণে সতর্কতা হিসেবে ওই ছয়টি ইউনিয়ন লক-ডাউন করা হয়েছে।
