ঢাকা শনিবার, ০৪ জুলাই ২০২৬

চাঁদপুর জেলা লকডাউন

চাঁদপুর জেলা লকডাউন
×

চাঁদপুর প্রতিনিধি

প্রকাশ: ০৯ এপ্রিল ২০২০ | ০৪:৪৩ | আপডেট: ৩০ নভেম্বর -০০০১ | ০০:০০

করোনাভাইরাস সংক্রমণ ঝুঁকি মোকাবেলায় বৃহস্পতিবার সন্ধ্যা থেকে অনির্দিষ্টকালের জন্য চাঁদপুর জেলা লকডাউন ঘোষণা করেছে জেলা প্রশাসন। 

বৃহস্পতিবার দুপুরে জেলা প্রশাসক মো. মাজেদুর রহমান খান স্বাক্ষরিত এক গণবিজ্ঞপ্তিতে এ ঘোষণা দেয়া হয়। 

গণবিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, জেলার সর্বসাধারণের অবগতির জন্য জানানো যাচ্ছে যে প্রাণঘাতী করোনা ভাইরাস সংক্রমণ ঝুঁকি মোকাবেলায় করোনাভাইরাস নিয়ন্ত্রণ ও প্রতিরোধ সংক্রান্ত জেলা কমিটির চাঁদপুরের সভার সিদ্ধান্ত ও সংশ্লিষ্ট সকলের সাথে আলোচনাক্রমে এবং সংক্রমণ রোগ প্রতিরোধ নিয়ন্ত্রণ নির্মূল ২০১৮ এর (১১) (১) (২) (৩) ধারা মোতাবেক চাঁদপুর জেলাকে অবরুদ্ধ (লকডাউন) ঘোষণা করা হলো। এ জেলায় জনসাধারণের প্রবেশ ও প্রস্থানের নিষিদ্ধ করা হলো পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত সড়ক ও নৌপথে অন্য কোন জেলা হতে কেউ এ জেলায় প্রবেশ করতে বা জেলা হতে অন্য কোন জেলায় গমন করতে পারবেন না। জেলার অভ্যন্তরে আন্তঃউপজেলা যাতায়াতের ক্ষেত্রে একইরূপ নিষেধাজ্ঞা বলবৎ হবে। 

গণবিজ্ঞপ্তিতে আরো উল্লেখ করা হয়, সব ধরনের গণপরিবহন জনসমাগম পূর্বের ন্যায় বন্ধ থাকবে তবে জরুরি পরিষেবা যেমন চিকিৎসা খাদ্যদ্রব্য সরবরাহ সংগ্রহ ইত্যাদি এর আওতা বহির্ভূত থাকবে।

জেলায় এখনো করোনাভাইরাস আক্রান্ত কোন রোগী শনাক্ত না হলেও পার্শ্ববর্তী জেলা করোনাভাইরাস আক্রান্ত রোগী থাকায় এবং নারায়ণগঞ্জসহ বিভিন্ন জেলা থেকে লোকজন আসার মধ্যেই এ সিদ্ধান্ত নিলো প্রশাসন।

আরও পড়ুন

×