চরফ্যাসনে ইয়াবাসহ যুবক গ্রেপ্তার
গ্রেপ্তার জিকু -সমকাল
চরফ্যাসন (ভোলা) প্রতিনিধি
প্রকাশ: ০৯ এপ্রিল ২০২০ | ০৪:৫১ | আপডেট: ৩০ নভেম্বর -০০০১ | ০০:০০
ভোলার চরফ্যাসনে ইয়াবাসহ জাহিদুল ইসলাম জিকু নামে এক যুবককে গ্রেপ্তার করা হয়েছে। উপজেলার ওমরপুর ইউনিয়নের আলীগাঁও সরকারি প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন এলাকা থেকে ৪০ পিস ইয়াবাসহ তাকে করা হয়।
গ্রেপ্তার জাহিদুল ইসলাম জিকু ওই ইউনিয়নের মৃত. আব্দুল সহিদ সরদারের ছেলে ও ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রিয়াজুল ইসলাম রিজনের ভাগ্নে।
পুলিশ জানায়, জিকু দীর্ঘদিন যাবত মাদক বিক্রি করে আসছিলেন। এমন খবর পুলিশের কাছে থাকলেও প্রমাণের অভাবে তাকে গ্রেপ্তার করতে পারেনি। বুধবার রাতে জিকু ওমরপুর ইউনিয়নের আলীগাঁও সরকারি প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন এলাকায় ইয়াবা বিক্রি করছেন, গোপন সংবাদের ভিত্তিতে এই খবর পেয়ে উপপরিদর্শক মো. পনির খাঁন সঙ্গীয় ফোর্সসহ অভিযান চালিয়ে ৪০ পিস ইয়াবাসহ তাকে গ্রেপ্তার করেন।
চরফ্যাসন থানার ওসি শামসুল আরেফিন জানান, জাহিদুল ইসলাম জিকুর বিরুদ্ধে মাদক আইনে মামলা দায়ের করে বৃহস্পতিবার সকালে আদালতে সোপর্দ করা হয়েছে।
