ঢাকা শনিবার, ০৪ জুলাই ২০২৬

শ্রমিকের বেতনসহ খাদ্য সামগ্রী বিতরণ করলো মিথিলা টেক্সটাইল

শ্রমিকের বেতনসহ খাদ্য সামগ্রী বিতরণ করলো মিথিলা টেক্সটাইল
×

আড়াইহাজার (নারায়ণগঞ্জ) প্রতিনিধি

প্রকাশ: ০৯ এপ্রিল ২০২০ | ০৫:১২ | আপডেট: ০৯ এপ্রিল ২০২০ | ০৫:২০

লিড প্লাটিনাম সনদপ্রাপ্ত দেশের একমাত্র প্রতিষ্ঠান মিথিলা টেক্সটাইল তার কর্মীদের মার্চ মাসের পুরো বেতন পরিশোধ করেছে।

বৃহস্পতিবার সকাল থেকে সামাজিক দূরত্ব বজায় রেখে কারখানা থেকে বেতন নেন প্রতিষ্ঠানের দেড় হাজার শ্রমিক, কর্মচারী ও কর্মকর্তারা। এদের মধ্যে নিম্ন আয়ের প্রায় এক হাজার শ্রমিকের মাঝে বেতনের সাথে খাদ্য সামগ্রীও বিতরণ করে প্রতিষ্ঠানটি।

এছাড়া প্রতিষ্ঠানটি গত কয়েকদিনে আড়াইহাজার উপজেলার প্রায় তিন হাজার দুস্থ অসহায় পরিবারের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করছে।  সামাজিক দূরত্বের বিষয়টি নিশ্চিত করার জন্য প্রতিষ্ঠানের একটি টিম ও জনপ্রতিনিধিদের মাধ্যমে আশপাশসহ উপজেলা বিভিন্ন গ্রামে ঘরে ঘরে পৌঁছে দেওয়া হচ্ছে এই সহায়তা।

মিথিলা টেক্সটাইলের ফেব্রিক্স ইন্সপেক্টর রেজাউল, পীচ ডিপার্টমেন্টের সহকারী ব্যবস্থাপক হৃদয় চন্দ্র রায় ও ডাইং সুপারভাইজার জুয়েল রানা বলেন, দেশের ক্রান্তিলগ্নে সব সময় আমরা মিথিলা টেক্সটাইল থেকে সময়মত বেতন ভাতসহ বিভিন্ন সহায়তা পেয়ে এসেছি, এবারও এর ব্যতিক্রম ঘটেনি। মিথিলা গ্রুপ অতীতে আমাদের পাশে ছিল ভবিষ্যতেও থাকবে।

মিথিলা টেক্সটাইলের পরিচালক মাহবুব খান হিমেল জানান, সামাজিক দূরত্ব বজায় রেখে মিথিলা টেক্সটাইল শ্রমিক, কর্মচারী ও কর্মকর্তাদের মার্চ মাসের পুরো বেতন পরিশোধ করা হয়েছে। প্রায় তিন হাজার পরিবারের মাঝে খাদ্য সামগ্রী দেওয়া হয়েছে।

স্থানীয় সংসদ সদস্য নজরুল ইসলাম বাবু বলেন, করোনার কারণে বৈশ্বিক আর্থিক সংকটে চরম ভাবে ক্ষতিগ্রস্ত হয়ে শিল্প প্রতিষ্ঠান তাদের শ্রমিক, কর্মচারী ও কর্মকর্তাদের বেতন প্রদানে হিমশিম খাচ্ছে। চরম এই আর্থিক সংকটের মধ্যেও সার্বিক পরিস্থিতি বিবেচনা করে শ্রমিক বান্ধব মিথিলা গ্রুপের সকল শ্রমিক, কর্মচারী ও কর্মকর্তাদের খাদ্যসামগ্রীসহ বেতন সময়মত পরিশোধ করে প্রতিষ্ঠানটি দৃষ্টান্ত স্থাপন করেছে।

আরও পড়ুন

×