ঢাকা শনিবার, ০৪ জুলাই ২০২৬

১০ টাকার চাল কালোবাজারে বিক্রি, আ’লীগ নেতাসহ আটক ২

১০ টাকার চাল কালোবাজারে বিক্রি, আ’লীগ নেতাসহ আটক ২
×

উদ্ধারকৃত চাল -সমকাল

কিশোরগঞ্জ অফিস

প্রকাশ: ০৯ এপ্রিল ২০২০ | ০৫:৫৫ | আপডেট: ৩০ নভেম্বর -০০০১ | ০০:০০

কি‌শোরগ‌ঞ্জের তাড়াইল উপজেলায় সরকা‌রের খাদ্যবান্ধব কর্মসূচির ১০ টাকা কে‌জির ৬০ বস্তা চালসহ দিকদাইর ইউনিয়‌নের ডিলার ও ইউনিয়ন আওয়ামী লী‌গের সভাপ‌তি মো. গোলাম মোস্তফাসহ ২ জন‌কে আটক ক‌রে‌ছে পু‌লিশ। আটক অপরজন মো. চান মিয়া একজন কা‌লোবাজা‌রি বলে জানা গেছে।

বৃহস্প‌তিবার সকা‌লে দিকদাইর ইউনিয়‌নের বড়ুহা গ্রাম থে‌কে এক‌টি পিকআপ ভ‌র্তি চালসহ তা‌দের আটক করা হয়। এ ঘটনার পর ওই ডিলা‌রের গুদাম সিলগালা ক‌রে দি‌য়ে‌ছেন উপ‌জেলা নির্বাহী কর্মকর্তা।

তাড়াইল থানার ওসি মো. মু‌জিবুর রহমান ঘটনার সত্যতা নি‌শ্চিত ক‌রে‌ জানান, কা‌লোবাজা‌রে চালগু‌লো বি‌ক্রি করা হ‌য়ে‌ছে এমন অভি‌যো‌গে ডিলারসহ ২ জন‌কে আটক করা হ‌য়ে‌ছে। ত‌বে আটকদের দা‌বি ১০ টাকা কে‌জি দ‌রে কেনার পর ক্রেতারা চালগু‌লো বেপা‌রি‌দের কা‌ছে বে‌শি দা‌মে বি‌ক্রি ক‌রে দেয়। এ ব্যাপা‌রে তদ‌ন্তের পর প্র‌য়োজনীয় ব্যবস্থা নেওয়া হ‌বে।

তাড়াইল উপ‌জেলা নির্বাহী কর্মকর্তা মো. তা‌রেক মাহমুদ জানান, কা‌লোবাজা‌রে চালগু‌লো বি‌ক্রি করা হ‌য়ে‌ছে কিনা সে‌টি যাচাই ক‌রে দেখ‌তে উপ‌জেলা খাদ্য কর্মকর্তা‌কে প্রধান ক‌রে এক‌টি ক‌মি‌টি গঠন করা হ‌য়ে‌ছে। ২৪ ঘণ্টার ম‌ধ্যে ক‌মি‌টি‌কে তদন্ত ক‌রে রি‌পোর্ট দি‌তে বলা হ‌য়ে‌ছে।

অভিযুক্ত ডিলা‌রের চাল বিতর‌ণের জন্য মজুদ রাখা গুদাম‌টি সিলগালা করে দেওয়া হ‌য়ে‌ছে ব‌লেও জানান উপ‌জেলা নির্বাহী কর্মকর্তা।

আরও পড়ুন

×