ঢাকা শনিবার, ০৪ জুলাই ২০২৬

পাবনায় করোনা উপসর্গ নিয়ে এক নারীর মুত্যু

পাবনায় করোনা উপসর্গ নিয়ে এক নারীর মুত্যু
×

 পাবনা অফিস

প্রকাশ: ০৯ এপ্রিল ২০২০ | ০৫:৫৮ | আপডেট: ৩০ নভেম্বর -০০০১ | ০০:০০

পাবনার সাঁথিয়ায় করোনা উপসর্গে নিয়ে এক নারীর (৪৮) মৃত্যু হয়েছে।   বৃহস্পতিবার উপজেলার ধুলাউড়ি ইউনিয়নের ধুলাউড়ি গ্রামে এ ঘটনা ঘটে।
সাঁথিয়া উপজেলা স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কর্মকর্তা ডা. ফাতেমা তুজ জান্নাত জানান, মৃত ওই নারী দীর্ঘদিন ধরে শ্বাসকষ্ট ও অ্যাজমা রোগে আক্রান্ত ছিলেন। সম্প্রতি তার জ্বর ও কাশি আরও বেড়ে গেলে তার মৃত্যু হয়।
তিনি আরও জানান, জ্বর ও কাশি  থাকায় করোনা সন্দেহে মৃত ওই নারীর রক্ত সংগ্রহ করে রাজশাহীতে পরীক্ষার জন্য পাবনায় পাঠানো হয়েছে। রিপোর্ট এলে তার মুত্যুর কারণ সম্পর্কে জানা যাবে।
ধুলাউড়ি ইউপি চেয়ারম্যান জরিফ মাষ্টার জানান, মৃত ওই নারী একজন অ্যাজমা রোগী। দীর্ঘদিন ধরে তিনি ঠান্ডা- কাশিতে ভুগছিলেন।
সাঁথিয়া উপজেলা নির্বাহী অফিসার এস এম জামাল আহমেদ জানান, বর্তমান অবস্থার পরিপ্রেক্ষিতে সতর্কতার জন্য ওই বাড়িটি লকডাউন করা হয়েছে । এছাড়া করোনায় মৃত ব্যক্তির পদ্ধতিতেই তার মরদেহ দাফন করা হয়েছে।


আরও পড়ুন

×