ঢাকা শনিবার, ০৪ জুলাই ২০২৬

বগুড়ায় করোনা উপসর্গে ৩ জনের মৃত্যু, নমুনা সংগ্রহ

বগুড়ায় করোনা উপসর্গে ৩ জনের মৃত্যু, নমুনা সংগ্রহ
×

বগুড়া ব্যুরো

প্রকাশ: ০৯ এপ্রিল ২০২০ | ০৫:৫৯ | আপডেট: ৩০ নভেম্বর -০০০১ | ০০:০০

বগুড়ায় করোনাভাইরাসের (কভিড-১৯) উপসর্গ (জ্বরসহ ডায়রিয়া,শ্বাসকষ্ট ও কিডনি সমস্যা) নিয়ে ৩ ব্যক্তির মৃত্যু হয়েছে। শহীদ জিয়াউর রহমান হাসপতাাল (শজিমেক) ও মোহাম্মদ আলী হাসপাতাল কর্তৃপক্ষ পৃথকভাবে তাদের নমুনা সংগ্রহ করেছে।

বগুড়া মোহাম্মদ আলী হাসপাতালের আবাসিক চিকিৎসক (আরএমও) ডা. শফিক আমিন কাজল জানান, বুধবার রাতে জ্বর ও ডায়রিয়া নিয়ে ৭৫ বছর বয়সী এক রোগী হাসপাতালে আসেন। তবে এখানে করোনা আক্রান্ত রোগী চিকিৎসাধীন রয়েছে শুনে স্বজনরা তাকে শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালে নিয়ে যান।

শজিমেক হাসপাতালের সহকারী পরিচালক ডা. আব্দুল ওয়াদুদ জানান, দুপচাঁচিয়ার ওই রোগী হাসপাতালে আনার পরপরই মারা যান। এরপর বৃহস্পতিবার দুপুরে গাবতলী থেকে জ্বর ও শ্বাসকষ্ট নিয়ে আসা আরও এক নারীর মৃত্যু হয়। বৃহস্পতিবার দুপুর সাড়ে ১২টার দিকে আসা ওই নারীকে আমরা এখানে ভর্তি করি। এরপর মোহাম্মদ আলী হাসপাতালের আইসোলেশন ইউনিটে পাঠানোর প্রস্তুতি নেওয়ার সময় দুপুর দেড়টার দিকে তার মৃত্যু হয়। আমরা ওই দুই রোগীর নমুনা সংগ্রহ করেছি। এছাড়া জ্বর ও কিডনি রোগে নিয়ে শজিমেক হাসপাতালে আসা নাটোরের সিংড়া এলাকার ৩৫ বছর বয়সী এক নারীকে দুপুরে মোহাম্মদ আলী হাসপাতালে রেফার্ড করি। 

মোহাম্মদ আলী হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. এ টি এম নুরুজ্জান সঞ্চয় জানান, জ্বর ও কিডনি রোগে আক্রান্ত ওই নারীকে মোহাম্মদ আলী হাসপাতালে আনার পর জরুরি বিভাগেই তার মৃত্যু হয়। আমরা ওই মৃত ব্যক্তির নমুনা সংগ্রহ করেছি।

এদিকে বগুড়ায় আরও এক ব্যক্তিকে আইসোলেশনে নেওয়া হয়েছে। বৃহস্পতিবার সকালে তাকে আইসোলেশন ইউনিট হিসেবে গড়ে তোলা মোহাম্মদ আলী হাসপাতালে ভর্তি করা হয়। ৩৮ বছর বয়সী ওই ব্যক্তির বাড়ি জেলার শিবগঞ্জ উপজেলায়। 

আরও পড়ুন

×