ঢাকা শনিবার, ০৪ জুলাই ২০২৬

পীরগঞ্জে ৯০ বস্তা চালসহ আটক ৩

পীরগঞ্জে ৯০ বস্তা চালসহ আটক ৩
×

পীরগঞ্জ (রংপুর) প্রতিনিধি

প্রকাশ: ০৯ এপ্রিল ২০২০ | ০৬:১২ | আপডেট: ৩০ নভেম্বর -০০০১ | ০০:০০

রংপুরের পীরগঞ্জে ৯০ বস্তা চাল, ট্রলি চালক, হেলপার ও শ্রমিকসহ ৩ জনকে আটক করছে ভেন্ডাবাড়ি তদন্ত কেন্দ্রের পুলিশ। 

বুধবার রাত ১২ টার দিকে উপজেলার ভেন্ডাবাড়ি বড়দরগাহ সড়কের গুর্জিপাড়া কলেজের সামনে ট্রলিসহ ৩ জনকে আটক করা হয়। বৃহস্পতিবার আটক ট্রলি, চাল ও ব্যক্তিদের পীরগঞ্জ থানায় সোপর্দ করা হয়।

ভেন্ডাবাড়ি পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ পরিদর্শক শাহিনুর ইসলাম তালুকদার জানান, গোপন সংবাদ পেয়ে অভিযান চালিয়ে ৯০ বস্তা চালসহ ট্রলিটি আটক করে পুলিশ। 

ভেন্ডাবাড়ি ইউনিয়নের চেয়ারম্যান রবিউল ইসলাম জানান, পান্থাপুকুর, বিশলা ও ভেন্ডাবাড়ীসহ ৪ স্থান থেকে ৫০ কেজির ওই ৯০ বস্তা চাউল সাদুল্লাপুরে কালোবাজারে বিক্রির জন্য ট্রলিতে পাঠানো হয়। এর মধ্য ভেন্ডাবাড়ী ইউনিয়ন আ’লীগের সভাপতি ও সাবেক ইউপি চেয়ারম্যান মঞ্জুর হোসেন মন্ডলের বাবা মনোয়ার হোসেনের গুদাম ঘরের সামন থেকে ৩৮ বস্তা চাল ট্রলিতে উঠানো হয়। মনোয়ার হোসেন ওই এলাকার একজন ওএমএস ডিলার। 

এ বিষয়ে মঞ্জুর হোসেন মন্ডল জানান, তার বাবা বিধি সম্মতভাবে ওএমএস এর চাল বিক্রি করে আসছে। তাকে অন্যায়ভাবে ফাঁসানোর চেষ্টা করছে একটি মহল। 

পীরগঞ্জ থানার অফিসার ইনচার্জ সরেস চন্দ্র বলেন, আটকৃতদের জবানবন্দি রের্কড করা হয়েছে। ত্রাণ নাকি ওএমএস এর এসব চাল তা তদন্ত করা হচ্ছে।

আরও পড়ুন

×