ঢাকা শনিবার, ০৪ জুলাই ২০২৬

বাড়ি বাড়ি খাবার পৌঁছে দিলেন সাবেক ছাত্রলীগ নেতা টিপু

বাড়ি বাড়ি খাবার পৌঁছে দিলেন সাবেক ছাত্রলীগ নেতা টিপু
×

খাবার পৌঁছে দেওয়া হচ্ছে বাড়ি বাড়ি

সমকাল প্রতিবেদক

প্রকাশ: ০৯ এপ্রিল ২০২০ | ০৬:৪৭ | আপডেট: ৩০ নভেম্বর -০০০১ | ০০:০০

করোনাভাইরাসের বিস্তার ঠেকাতে জনজীবনের চলাচলে নিয়ন্ত্রণ আরোপ করা হয়েছে। এমন পরিস্থিতিতে সবচেয়ে দুর্বিষহ সময় কাটছে নিম্ন আয়ের পরিবারগুলোর। রাজবাড়ীর কালুখালীতে সেই সংকট মোকাবিলায় খাদ্য সহায়তা নিয়ে এগিয়ে এলেন ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সাবেক সভাপতি ও আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক শেখ সোহেল রানা টিপু।

বৃহস্পতিবার উপজেলার প্রায় এক হাজার পরিবারের মাঝে টিপুর পক্ষ থেকে রান্না করা খাদ্য বিতরণ করা হয়। বাড়ি বাড়ি গিয়ে এসব খাবার পৌঁছে দেন তার পরিবারের সদস্য, স্বজন ও রাজনৈতিক কর্মীরা।

এর আগে গত রোববার কয়েকশ নিম্ন আয়ের পরিবারের মাঝে নিত্যপণ্য সহায়তা দেন এই সমাজসেবক। ওইদিন উপজেলার বিভিন্ন এলাকায় তার পক্ষ থেকে খাদ্য পণ্য ছাড়াও জনসচেতনতা বাড়াতে মাস্ক, হ্যান্ডগ্লাভস ও হ্যান্ড স্যানিটাইজারও দেওয়া হয় সাধারণ মানুষকে।

শেখ সোহেল রানা টিপু বলেন, এমন দুর্দিনে মানুষের পাশে এসে দাঁড়ানো সবারই কর্তব্য। সামাজিক দায়বদ্ধবতা ও মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশ অনুযায়ী মানুষকে সহায়তার করার চেষ্টা করছি। এমন কার্যক্রম অব্যাহত থাকবে।

আরও পড়ুন

×