কুড়িগ্রামে আরও ৯ জনের নমুনা পরীক্ষার ফলাফল নেগেটিভ
কুড়িগ্রাম প্রতিনিধি
প্রকাশ: ০৯ এপ্রিল ২০২০ | ০৭:৫৬ | আপডেট: ৩০ নভেম্বর -০০০১ | ০০:০০
কুড়িগ্রামে কভিড-১৯ আক্রান্ত সন্দেহে আরও ৯ জনের নমুনা পরীক্ষা করে ফলাফল নেগেটিভ এসেছে। তাদের মধ্যে সদর উপজেলার ৪ জন, ভূরুঙ্গামারীর ২ জন, উলিপুরের ২ জন ও রাজিবপুরের ১ জন রয়েছেন। এ নিয়ে জেলায় মোট ১৫ জনের নমুনা পরীক্ষার ফলাফল নেগেটিভ এসেছে।
জেলা সিভিল সার্জন ডা. মো. হাবিবুর রহমান জানান, জেলায় মোট ১৫ জনের নমুনা পরীক্ষার ফলাফল নেগেটিভ এসেছে। নতুন করে আরও ৫ জনের নমুনা সংগ্রহ করে বৃহস্পতিবার বিকেলে পরীক্ষার জন্য রংপুর মেডিকেল কলেজে স্থাপিত পরীক্ষাগারে পাঠানো হয়। তারা সবাই রৌমারী উপজেলার বাসিন্দা। এই নিয়ে জেলা থেকে এখন পর্যন্ত মোট ৩০ জনের নমুনা সংগ্রহ করে রংপুরের পরীক্ষাগারে পাঠানো হয়েছে। গত শনিবার থেকে বৃহস্পতিবার বিকেল পর্যন্ত তাদের নমুনা সংগ্রহ করা হয়। তাদের সবাইকে হোম কোযারেন্টাইনে রাখা হয়েছে।
