ঢাকা শনিবার, ০৪ জুলাই ২০২৬

হবিগঞ্জে নদীতে ভেসে এল ২ কফিন

হবিগঞ্জে নদীতে ভেসে এল ২ কফিন
×

ভেসে আসা একটি কফিন -সমকাল

সিলেট ব্যুরো

প্রকাশ: ০৯ এপ্রিল ২০২০ | ০৮:০১ | আপডেট: ০৯ এপ্রিল ২০২০ | ০৮:৪১

হবিগঞ্জের শায়েস্তাগঞ্জে খোয়াই নদীতে দু’টি কফিন ভেসে এসেছে। তবে কফিন দু’টির ভেতরে কিছু ছিল না বলে জানিয়েছে পুলিশ। 

বৃহস্পতিবার দুপুরে উপজেলার পুরান বাজার রেলওয়ের ব্রিজের কাছে দুইটি কফিন ভেসে উঠে। পরে বিষয়টি পুলিশকে জানায় স্থানীয় লোকজন।  

শায়েস্তাগঞ্জ থানার (ওসি) মোহাম্মদ মোজাম্মেল হক জানান, খোয়াই নদীটি ভারতের ত্রিপুরা রাজ্যের সঙ্গে সংযুক্ত। ধারণা করা হচ্ছে খালি কফিনগুলো সেখান থেকে ভেসে এসেছে। পুলিশ ঘটনাস্থলে গিয়ে কফিনের বাক্স খুলে খালি দেখলে সেগুলো আবারো নদীতে ভাসিয়ে দেওয়া হয়। 

আরও পড়ুন

×