ঢাকা শনিবার, ০৪ জুলাই ২০২৬

বরিশালে প্রথম করোনা রোগী শনাক্ত

বরিশালে প্রথম করোনা রোগী শনাক্ত
×

বরিশাল ব্যুরো

প্রকাশ: ০৯ এপ্রিল ২০২০ | ০৮:২৩ | আপডেট: ৩০ নভেম্বর -০০০১ | ০০:০০

বরিশাল বিভাগে প্রথমবারের মতো একজন করোনা রোগী শনাক্ত করা হয়েছে। 

বৃহস্পতিবার দুপুর দেড়টায় মারা যান তিনি। তার বাড়ি পটুয়াখালীর দুমকি উপজেলায়। 

পটুয়াখালীর জেলা প্রশাসক মতিউল ইসলাম চৌধুরী এ তথ্য নিশ্চিত করেছেন। 

তিনি বলেন, ৩২ বছর বয়সী ওই ব্যক্তি নারায়ণগঞ্জের একটি পোশাক কারখানার কর্মী ছিলেন। পাঁচদিন আগে জ্বর নিয়ে তিনি বাড়ি ফেরেন। আজ তিনি মারা যান। 

জেলা প্রশাসক আরও বলেন, দুদিন আগে ওই ব্যক্তির নমুনা সংগ্রহ করে স্বাস্থ্য বিভাগ। ঢাকার আইইডিসিআরে পাঠানোর পর আজ তার করোন পজেটিভ ধরা পড়ে।

আরও পড়ুন

×