ঢাকা শনিবার, ০৪ জুলাই ২০২৬

মাদারীপুরের সেই পুলিশ সদস্যের মৃত্যু করোনায় নয়

মাদারীপুরের সেই পুলিশ সদস্যের মৃত্যু করোনায় নয়
×

কনস্টেবল কিশোর কুমার দাস

মাদারীপুর প্রতিনিধি

প্রকাশ: ০৯ এপ্রিল ২০২০ | ০৮:৪৩ | আপডেট: ৩০ নভেম্বর -০০০১ | ০০:০০

মাদারীপুরের পুলিশ কনস্টেবল কিশোর কুমার দাসের (২৬) মৃত্যু করোনাভাইরাসে আক্রান্ত হয়ে হয়নি। তার মৃত্যু হয়েছে ডায়াবেটিস ও কিডনি সমস্যায়। বুধবার রাত দেড়টার দিকে ঢাকায় কুর্মিটোলা হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। পরে পরীক্ষা করা হলে তার শরীরে করোনার উপস্থিতি পাওয়া যায়নি।

বৃহস্পতিবার বিকেলে মাদারীপুর জেলার পুলিশ সুপার মোহাম্মদ মাহবুব হাসান এ সব তথ্য নিশ্চিত করেছেন।

মৃত কিশোর কুমারের বাড়ি গোপালগঞ্জ জেলার সদর উপজেলায়। তিনি মাদারীপুর পুলিশ লাইন্সে কর্মরত ছিলেন।

শিবচর সার্কেলের সহকারী পুলিশ সুপার আবির হোসেন জানান, গত ৭ এপ্রিল লকডাউনে থাকা শিবচরে ডিউটিরত অবস্থায় হঠাৎ অসুস্থ হয়ে পড়ে কনস্টেবল কিশোর। পরে সেখান থেকে তাকে মাদারীপুর সদর হাসপাতালে নিয়ে আসা হয়। পরে সেখান থেকে তাকে নেওয়া হয় ঢাকার কুর্মিটোলা জেনারেল হাসপাতালে। সেখানেই চিকিৎসাধীন অবস্থায় বুধবার রাত দেড়টার দিকে মারা যায় কিশোর।

মাদারীপুরের পুলিশ সুপার মোহাম্মদ মাহবুব হাসান জানান, প্রয়াত কনস্টেবল কিশোরের শরীরে করোনাভাইরাস ছিল কি-না এ ব্যাপারে ঢাকায় পরীক্ষা সম্পন্ন হয়েছে। সেখানে ফলাফল নেগেটিভ এসেছে।

আরও পড়ুন

×