ঢাকা শনিবার, ০৪ জুলাই ২০২৬

কমলনগরে করোনার উপসর্গ নিয়ে একজনের মৃত্যু

কমলনগরে করোনার উপসর্গ নিয়ে একজনের মৃত্যু
×

কমলনগর (লক্ষ্মীপুর) প্রতিনিধি

প্রকাশ: ০৯ এপ্রিল ২০২০ | ০৮:৫৩ | আপডেট: ০৯ এপ্রিল ২০২০ | ০৮:৫৫

লক্ষ্মীপুরের কমলনগরে করোনাভাইরাসের উপসর্গ নিয়ে মাওলানা ছালেহ আহাম্মদ (৫৫) নামে এক মাদ্রাসা শিক্ষকের মৃত্যু হয়েছে।

বৃহস্পতিবার বিকেলে লক্ষ্মীপুর সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। মৃত ছালেহ আহাম্মদ উপজেলার হাজিরহাট ইউনিয়নের চরজাঙ্গালীয়া এলাকার বাসিন্দা এবং স্থানীয় সুফিয়া দারুল আমান ইসলামিয়া দাখিল মাদ্রাসার আরবী বিষয়ের সহকারী শিক্ষক।

এদিকে মাওলানা ছালেহ আহাম্মদের মৃত্যুর পর তার বাড়িসহ চারটি বাড়ি উপজেলা প্রশাসন লকডাউন করে দিয়েছেন।

উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আবু তাহের জানান, ওই শিক্ষক তিনদিন ধরে জ্বরে ভুগছিলেন। বুধবার জ্বরের সঙ্গে শ্বাসকষ্ট দেখা দিলে তাকে লক্ষ্মীপুর সদর হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় বৃহস্পতিবার বিকেলে তিনি মারা যান। 

তিনি বলেন, মৃত শিক্ষকের শরীরে করোনার উপসর্গ (জ্বর ও শ্বাসকষ্ট) থাকায় তার নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য আইইডিসিআরে পাঠানো হয়েছে।

কমলনগর থানার অফিসার ইনচার্জ মুহাম্মদ নুরুল আবছার জানান, এ ঘটনায় মৃত ওই শিক্ষকের বাড়িসহ চারটি বাড়ি লকডাউন করা হয়েছে।

আরও পড়ুন

×