ঢাকা শনিবার, ০৪ জুলাই ২০২৬

করোনায় আক্রান্ত শিবচর থেকে টুঙ্গিপাড়া ফেরা দম্পতি

করোনায় আক্রান্ত শিবচর থেকে টুঙ্গিপাড়া ফেরা দম্পতি
×

লকডাউনের পর বাড়ির সামনে টাঙানো হয়েছে লাল নিশান- সমকাল

গোপালগঞ্জ প্রতিনিধি

প্রকাশ: ০৯ এপ্রিল ২০২০ | ০৮:৫৯ | আপডেট: ৩০ নভেম্বর -০০০১ | ০০:০০

গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন এক দম্পতি।

গোপালগঞ্জের সিভিল সার্জন ডা. নিয়াজ মোহাম্মদ সমকালকে বিষয়টি নিশ্চিত করেছেন।

বুধবার সন্ধ্যা ৬টার দিকে খবর পেয়ে টুঙ্গিপাড়া উপজেলা নির্বাহী অফিসার নাকিব হাসান তরফদার, উপজেলা চেয়ারম্যান সোলায়মান বিশ্বাস, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা ডা. মো. জসিম উদ্দিন এবং টুঙ্গিপাড়া থানার ওসি এএফএম নাসিম ঘটনাস্থলে ছুটে যান।

এরপর আক্রান্তদের বাড়িসহ আশপাশের ছয়টি বাড়ি লকডাউন করে সেখানে লাল নিশান টানিয়ে দেওয়া হয়। ওই বাড়িগুলোতে যাতায়াতের পথে বাঁশের বেড়া দিয়ে মানুষের চলাচল বন্ধ করে দেয়া হয়েছে। 

এ ঘটনার পর থেকে এলাকার মানুষের মধ্যে করোনাভাইরাস আতংক বিরাজ করছে।

টুঙ্গিপাড়া উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. জসিম উদ্দিন জানান, আক্রান্ত যুবক ঢাকার গেন্ডারিয়ায় শাহিন ট্রেডার্স নামে একটি বেসরকারি কোম্পানিতে চাকরি করেন। তিনি গত ২৮ মার্চ স্ত্রীকে নিয়ে মাদারীপুরের শিবচর শ্বশুর বাড়িতে বেড়াতে যান।
সেখান থেকে ৫ এপ্রিল অসুস্থ অবস্থায় তিনি সস্ত্রীক গ্রামের বাড়ি টুঙ্গিপাড়ায় আসেন।

তিনি জানান, ওই যুবকের অসুস্থতার বিষযটি স্থানীয়রা থানায় জানান। ৭ এপ্রিল এই দম্পতির নমুনা সংগ্রহ করে আইইডিসিআরেপাঠানো হয়। বৃহস্পতিবার বিকেলে রিপোর্ট পাওয়ার পর স্বামী-স্ত্রী দুইজনই করোনা আক্রান্ত হয়েছেন বলে নিশ্চিত হওয়া যায়।

জসিম উদ্দিন জানান, এ ঘটনার পর আক্রান্ত সহ আশপাশের ছয়টি বাড়ি লগডাউন করা হয়েছে। সেখানে মাইকিং করে স্থানীয়দের সতর্ক করা হয়েছে।

প্রসঙ্গত, করোনার প্রাদুর্ভাব ছড়িয়ে পড়ার পর মাদারীপুরে শিবচর লকডাউন ঘোষণা করা হয়; যা এখনও চলছে। এমন পরিস্থিতিতেও শিবচরে প্রবেশ ও সেখান থেকে দম্পতিার বের হওয়া নিয়ে প্রশ্ন দেখা দিয়েছে।




আরও পড়ুন

×