ঢাকা রোববার, ০৫ জুলাই ২০২৬

জয়পুরহাটে গরিবের চালসহ যুবক আটক

জয়পুরহাটে গরিবের চালসহ যুবক আটক
×

আটক রানা মিয়া -সমকাল

জয়পুরহাট প্রতিনিধি

প্রকাশ: ১৮ এপ্রিল ২০২০ | ০০:৪৫ | আপডেট: ৩০ নভেম্বর -০০০১ | ০০:০০

জয়পুরহাটের কালাইয়ে ১৪ বস্তা সরকারি চালসহ রানা মিয়া নামে এক যুবককে আটক করেছে পুলিশ। 

শনিবার সকালে কালাই উপজেলার মাত্রাই দীঘিপাড়া গ্রাম থেকে আটককৃতের নিজ বাড়ি থেকে ৮০ কেজি ওজনের ১৪ বস্তা চাল উদ্ধারের পর তা জব্দ করা হয়। রানা মিয়া উপজেলার মাত্রাই দীঘিপাড়া গ্রামের শফিকুল ইসলামের ছেলে। 

কালাই থানার ওসি আব্দুল লতিফ খান জানান, আটক রানা মিয়া দীর্ঘদিন ধরে স্থানীদের সহযোগিতায় সরকারি চাল অবৈধভাবে বিক্রি করে আসছিলেন। এমন সংবাদের ভিত্তিতে শনিবার সকালে দীঘিপাড়া গ্রামে তার বাড়িতে অভিযান চালানো হয়। এ সময় অবৈধভাব মজুত করা সরকারি চালগুলো উদ্ধারের পর তাকে আটক করা হয়। ওই ঘটনায় তার বিরুদ্ধে কালাই থানায় মামলা দায়ের করা হয়েছে। 

আরও পড়ুন

×