ঢাকা রোববার, ০৫ জুলাই ২০২৬

মেক্সিকো ভক্তদের ‘মবের’ শিকার কেইনরা 

মেক্সিকো ভক্তদের ‘মবের’ শিকার কেইনরা 
×

ইংলিশ খেলোয়াড়দের টিম হোটেলের সামনে মব। ছবি: দি মিরর

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ০৫ জুলাই ২০২৬ | ২০:৫৩

মেক্সিকোর আসতেকা স্টেডিয়ামে সোমবার বাংলাদেশ সময় সকাল ৬টায় স্বাগতিকদের বিপক্ষে কোয়ার্টার ফাইনালের লড়াইয়ে নামবে ইংল্যান্ড। ওই ম্যাচের আগে ইতিহাসের বিরুদ্ধে খেলতে হবে হ্যারি কেইনদের। ৪০ বছর আগে আসতেকায় বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে ম্যারাডোনার কুখ্যাত ‘হ্যান্ড অব গডের’ (হাত দিয়ে গোল) শিকার হয়েছিল ইংলিশরা।

টমাস টুখেলের দলের বিপক্ষে আসতেকার কন্ডিশনও। সমুদ্রপৃষ্ঠ থেকে ২ হাজার মিটার উচ্চতার স্টেডিয়ামে অক্সিজেন স্বল্পতায় ভোগার শঙ্কায় আছেন ডেক্লান রিচ, জুড বেলিংহামরা। ওদিকে ইতিহাস বলছে, ৮৯ ম্যাচ খেলে মেক্সিকো আসতেকায় হেরেছে মাত্র ২টি। বিশ্বকাপের ১০ ম্যাচেই অপরাজিত।

এসব বাধার সঙ্গে আছে মেক্সিকোর ভক্তদের বৈরি আচরণ। সংবাদ মাধ্যম দাবি করেছে, ইংল্যান্ডের খেলোয়ড়দের টিম হোটেল ম্যারিয়টের সামনে ভোর রাতে গিয়ে ‘মব’ সৃষ্টি করেছেন মেক্সিকোর ভক্তরা। কয়েকশ’ ভক্ত একত্রিত হয়ে ইংল্যান্ডের টিম হোটেলের সামনে গিয়ে একের পর এক উচ্চ শব্দের আঁতশবাজি ফোঁটান।

শুধু তাই নয় মেক্সিকোর ঐতিহ্যবাহী মারিচি ব্র্যান্ড বাজিয়ে যতটা সম্ভব শব্দ করে যাওয়ার চেষ্টা করে যাচ্ছিলেন মেক্সিকোর ভক্তরা। তাদের উদ্দেশ্য ছিল, ইংল্যান্ডের খেলোয়াড়দের গভীর ঘুমে বিঘ্ন ঘটানো। যাতে তারা ঘুম স্বল্পতায় ক্লান্তিতে ভোগেন। পরিস্থিতি যখন নিয়ন্ত্রণের বাইরে তখন পুলিশ গিয়ে তাদের ওপর বল প্রয়োগ করে সেখান থেকে সরান।

আরও পড়ুন

×