ঢাকা রোববার, ০৫ জুলাই ২০২৬

চলনবিলে পাখির আনাগোনা বেড়ে গেছে

চলনবিলে পাখির আনাগোনা বেড়ে গেছে
×

চলনবিল থেকে তোলা পাখির ছবি- সমকাল

এম আতিকুল ইসলাম বুলবুল, তাড়াশ (সিরাজগঞ্জ)

প্রকাশ: ১৮ এপ্রিল ২০২০ | ০১:৩১ | আপডেট: ৩০ নভেম্বর -০০০১ | ০০:০০

করোনা পরিস্থিতির কারণে বিশ্বব্যাপি প্রকৃতিতে বৈশ্বিক পরিবর্তন এসেছে। আর প্রকৃতির সবুজ রং ছড়িয়ে পড়েছে চারদিকে। সেই সঙ্গে নিরাপদ পরিবেশে চলনবিলে বিভিন্ন প্রজাতির পাখির আনাগোনা বেড়ে গেছে। এখন চলনবিলের মাঠ জুড়ে দাপিয়ে বেড়াচ্ছে নিশি বক, বালিহাঁস, শামুককৈল, রাত চরা, নীলশির, লালশির, বড় সরালী, ছোট সরালী, কাঁনা বক, সাদা বক, ধূসর বক, গো বক, ছোট পানকৌড়ি, বড় পানকৌড়ি, কাদা খোঁচা, মাছরাঙ্গা ও সারসসহ নাম না জানা অনেক প্রজাতির পাখি। তাদের চলাচলে সুন্দর প্রকৃতি যেন আরো সুন্দর হয়ে নজর কাড়ছে মানুষের। 

চলনবিলের সিরাজগঞ্জের তাড়াশ, উল্লাপাড়া, রায়গঞ্জ, শাহজাদপুর, পাবনার ভাঙ্গুড়া, ফরিদপুর, চাটমোহর, নাটোরর গুরুদাসপুর সিংড়া ও নওগাঁর আত্রাই উপজেলার বিস্তীর্ণ চলনবিলের যে টুকু জলাশয়, বোরো ধানের খেত, মরা নদী,  দিঘী, পুকুর, খাল, ডোবা, নালায় পাখির ঝাঁকের দৃশ্য মনোরম পরিবেশ সৃষ্টি করেছে । পাখির চঞ্চল ওড়াওড়ি ও তাদের হাঁক-ডাকে মুখরিত চলবিলে জলাশয়গুলো এখন দেখার মত দৃশ্য এমনটি জানিয়েছেন পাখিকে নিয়ে গুরুদাসপুর উপজেলা পাখি প্রেমি রুহাই গ্রামের মো. রাশিদুল ইসলাম (২৪)।  

মুলতঃ বাংলাদেশের বৃহত্তম বিল চলনবিলে নানা প্রজাতির অতিথি পাখি আসে শীতকালে । কিন্তু এবছর তার ব্যতিক্রম লক্ষ্য করা যাচ্ছে। হতে পারে করোনায় মানুষের অবাধ চলাচল না থাকার কারণে পাখিরা আবারো অসময়ে চলনবিলে উড়া-উড়ি করছে যা চোখে পড়ার মতো। বিশেষ করে বিপুল সংখ্যক নিশি বক চলনবিলের প্রকৃতিতে খাবারের খোঁজে বোরো খেতের মাঠ দাপিয়ে বেড়াচ্ছে। 

বিশিষ্ট পাখিবিদ আল্লামা শিবলী সাদিক জানান, নিশি বক হাওড় অঞ্চলে বেশি থাকে। এ প্রজাতির বকের শরীর সাদা পালক, মাথার উপরে হলুদ টপর আছে। এরা এপ্রিল-মে কলোনী করতে বিভিন্ন গাছ, যেমন বাঁশ ঝাড়ে বাসা বেঁধে থাকে। এরা মাছ, ব্যাঙ, কীট পতঙ্গ ও অন্যান্য জলজ অমেরুদন্ডী প্রাণী এদের খাদ্য। চলনবিলে প্রচুর পরিমাণে এধরনের খাদ্য পাওয়ায় তারা এসেছে। তাছাড়া করোনার কারণে মানুষের চলাচল কম থাকায় স্বাধীন প্রকৃতিতে তারা স্বাচ্ছন্দ বোধ করছে।

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের জীব বিজ্ঞান অনুষদ বিভাগের ডিন ও প্রাণী বিদ্যা বিভাগের প্রফেসর ড. নজরুল ইসলাম বলেন, শুধু চলনবিলেই নয়, রাজশাহী অঞ্চলে পদ্মা নদীতে পাখির আনাগোনা সাম্প্রতিক সময়ে বৃদ্ধি পেয়েছে।  

এছাড়া এক সময় চলনবিল পাখিদের অভয়ারন্য ছিল। কিন্তু সময়ে পরিক্রমায় পাখির প্রতি মানুষের নেতিবাচক আচরণ প্রকৃতির ভারসাম্যহীনতায় পাখিরা বিমুখ হয়ে পড়ে। আর বর্তমান সময়ে করোনার কারণে শব্দ দুষণ, বায়ু দূষণ ও প্রকৃতিতে নিরাপত্তাবোধ থেকে বর্তমান সময়ে চলনবিলে পাখির আনাগোনা বৃদ্ধি পাওয়ার অন্যতম কারণ।


আরও পড়ুন

×