ঢাকা রোববার, ০৫ জুলাই ২০২৬

বোয়ালমারীতে প্রথম করোনা রোগী শনাক্ত

বোয়ালমারীতে প্রথম করোনা রোগী শনাক্ত
×

বোয়ালমারী (ফরিদপুর) প্রতিনিধি

প্রকাশ: ১৮ এপ্রিল ২০২০ | ০৪:২০ | আপডেট: ৩০ নভেম্বর -০০০১ | ০০:০০

ফরিদপুরের বোয়ালমারীতে প্রথম করোনা রোগী শনাক্ত হয়েছে। শুক্রবার রাত সাড়ে ১২টায় বোয়ালমারী উপজেলা নির্বাহী কর্মকর্তা ঝোটন চন্দ ও উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. খালেদুর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন।
স্বাস্থ্য বিভাগ সূত্র জানায়, করোনা আক্রান্ত ৪৭ বছরের ওই ব্যক্তি গত ১২ এপ্রিল চট্টগ্রাম থেকে শ্বশুরবাড়ি ফরিদপুরের নগরকান্দা উপজেলার ডাঙ্গী গ্রামে আসেন। সেখান থেকে ১৪ এপ্রিল বোয়ালমারী উপজেলার গুনবহা ইউনিয়নের চন্দনি গ্রামে নিজ বাড়িতে গিয়ে হঠাৎ অসুস্থ হয়ে পড়েন। এরপর তাকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হলে ওই দিনই তার শরীর থেকে নমুনা সংগ্রহ করে ঢাকায় পাঠানো হয়। শুক্রবার রাতে ফরিদপুরের সিভিল সার্জন অফিস তাকে করোনা পজিটিভ রোগী  হিসেবে ঘোষণা দেয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা ঝোটন চন্দ জানান, করোনায় আক্রান্ত ব্যক্তি ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতাল আইসোলেশন সেন্টারে ভর্তি রয়েছেন। এছাড়া আক্রান্ত ব্যক্তির পরিবারের সদস্যসহ বাড়িটি লকডাউন করে দেয়া হয়েছে। এছাড়া আশপাশের কয়েকটি বাড়ির সদস্যদের হোম কোয়ারেন্টাইনে রাখা হয়েছে।
উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা.খালেদুর রহমান বলেন, শনিবার আক্রান্ত ব্যক্তির পরিবারের চারজনের নমুনা সংগ্রহ করে ফরিদপুর সিভিল সার্জন অফিসে পাঠানো হয়েছে।


আরও পড়ুন

×