ঢাকা রোববার, ০৫ জুলাই ২০২৬

ভাতিজার বাঁশের আঘাতে প্রাণ গেল চাচার

ভাতিজার বাঁশের আঘাতে প্রাণ গেল চাচার
×

ভাঙ্গা (ফরিদপুর) প্রতিনিধি

প্রকাশ: ১৮ এপ্রিল ২০২০ | ০৪:৪৭ | আপডেট: ৩০ নভেম্বর -০০০১ | ০০:০০

ফরিদপুরের ভাঙ্গায় পারিবারিক কলহের জেরে ভাতিজার লাঠির আঘাতে এক ব্যক্তি নিহত হয়েছেন বলে অভিযোগ পাওয়া গেছে।

শনিবার সকালে উপজেলার জান্দি গ্রামের এ ঘটনায় নিহত ইউসুফ শেখ (৫৫) একই গ্রামের প্রয়াত রিয়াজউদ্দিন শেখের ছেলে।

নিহতের ছেলে আ. রহমান শেখ বাদী হয়ে অভিযুক্ত জয়নালকে (২২) প্রধান আসামি করে তিনি ও তার বাবা সহ তিনজনের নামে ভাঙ্গা থানায় একটি হত্যা মামলা করেছেন।

এলাকাবাসী ও পুলিশ সূত্রে জানা যায়, নিহত ইউসুফ শেখ ও অভিযুক্ত জয়নালের বাবা মোহাম্মদ শেখ আপন দুই ভাই। নিহতের ছেলে রহমান ও জয়নাল একই বয়সের এবং চাচাত ভাই হওয়ায় তারা বেকার ও বখাটে অবস্থায় একসাথে চলাফেরা করেন। এ বিষয় নিয়ে উভয় পরিবারে মধ্যে পারিবারিক কলহ দেখা দেয়।

শনিবার সকালে উভয় পরিবারের মধ্যে ঝগড়াঝাটির এক পর্যায়ে ভাতিজা জয়নাল একটি বাঁশ দিয়ে চাচা ইউসুফের মাথায় আঘাত করেন। এতে তিনি মাটিতে লুটিয়ে পড়েন। এলাকাবাসী তাকে উদ্ধার করে ভাঙ্গা হাসপাতালে নেওয়ার পথে তিনি মারা যান। ঘটনার পর থেকে জয়নাল ও তার পরিবারের সদস্যরা বাড়ি থেকে পালিয়ে যান।

খবর পেয়ে ভাঙ্গা সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার গাজী রবিউল ইসলাম ঘটনাস্থল পরিদর্শন করেন। তিনি ঘটনার সত্যতা নিশ্চিত করে সমকালকে বলেন, খুনি জয়নাল বখাটে ও বেকার
প্রকৃতির হওয়ায় পারিবারিক কলহের জেরে চাচাকে লাঠি দিয়ে আঘাত করে এবং হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়। পুলিশ লাশ উদ্ধার করে মর্গে পাঠিয়েছে। ঘটনাস্থলে পুলিশ
যাওয়ার আগেই আসামিরা পালিয়ে যায়।

তিনি বলেন, এ ঘটনায় ভাঙ্গা থানায় একটি হত্যা মামলা হয়েছে। আসামিদের গ্রেপ্তারে অভিযান চলছে।

আরও পড়ুন

×