ঢাকা শনিবার, ১১ জুলাই ২০২৬

নিষেধাজ্ঞা অমান্য করে ইলিশ ধরায় দুই জেলের কারাদণ্ড

নিষেধাজ্ঞা অমান্য করে ইলিশ ধরায় দুই জেলের কারাদণ্ড
×

কারাদণ্ডপ্রাপ্ত দুই জেলে। ছবি-সমকাল

নলছিটি (ঝালকাঠি) প্রতিনিধি

প্রকাশ: ২০ অক্টোবর ২০২৩ | ০৭:৩৯ | আপডেট: ২০ অক্টোবর ২০২৩ | ০৭:৩৯

ঝালকাঠির নলছিটি এলাকার সুগন্ধা নদীতে নিষেধাজ্ঞা অমান্য করে মা ইলিশ শিকারের অপরাধে দুই জেলেকে ১ বছরের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। 

শুক্রবার সকালে উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো. নজরুল ইসলাম এ দণ্ড দেন।

দণ্ডপ্রাপ্তরা হলেন- বরিশাল বাকেরগঞ্জ উপজেলার শাকবুনিয়া এলাকার হেমায়েত মোল্লার ছেলে শফিকুল ইসলাম শিমুল (৩০) ও মেহেন্দীগঞ্জ উপজেলার শ্রীপুর এলাকার আবুল হোসেনের ছেলে ফজলে রাব্বি (২৮)।

উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) নজরুল ইসলাম বলেন, সুগন্ধা নদীতে রাতভর অভিযান চালিয়ে দুই জেলেকে আটক করা হয়। পরে তাদেরকে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ১ বছরের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।

আরও পড়ুন

×