ঢাকা বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬

চট্টগ্রামে জঙ্গিবাদবিরোধী সমাবেশে বক্তারা

গুজব রটনাকারীরা সম্প্রীতির জন্য হুমকি

গুজব রটনাকারীরা সম্প্রীতির জন্য হুমকি
×

ফাইল ছবি

চট্টগ্রাম ব্যুরো

প্রকাশ: ২৩ অক্টোবর ২০১৯ | ১০:৪৭

মিথ্যা তথ্য ও গুজব রটনাকারী ব্যক্তি সম্প্রীতির জন্য হুমকি। সুচিন্তা বাংলাদেশ চট্টগ্রাম বিভাগের আয়োজনে 'জঙ্গিবাদবিরোধী আলেম-ওলামা ও শিক্ষার্থী সমাবেশে' এমন মন্তব্য করেন বক্তারা।

বুধবার দুপুরে নগরের হালিশহরের উম্মুল কোরা ইসলামী একাডেমি মাদ্রাসায় জঙ্গিবাদবিরোধী এই সমাবেশ অনুষ্ঠিত হয়।

সুচিন্তার চট্টগ্রাম বিভাগের সমন্বয়ক অ্যাডভোকেট জিনাত সোহানা চৌধুরীর সভাপতিত্বে সমাবেশে বক্তব্য দেন মাদ্রাসার অধ্যক্ষ হাফেজ মাওলানা বাহাউদ্দীন ইমামী, ডা. আরিফুল আমিন, সুচিন্তা ফাউন্ডেশনের যুগ্ম সাধারণ সম্পাদক হাসনাত চৌধুরী ও ডা. হোসাইন আহমেদ, সিজেকেএসের কাউন্সিলর আবদুর রশীদ লোকমান, ছাত্রনেতা গোলাম ছামদানী জনি, বাহারে আলম প্রমুখ।

সমাবেশে বক্তারা বলেন, 'অসাধু মহল বিভিন্ন বিষয়ে গুজব ছড়িয়ে সমাজে অস্থিরতা সৃষ্টির অপপ্রয়াস চালাচ্ছে। মিথ্যা তথ্য ও গুজব রটানো শুধু ব্যক্তি বা সামাজিক বন্ধনের জন্য হুমকি নয়, বরং একটি জাতি বা রাষ্ট্রের সম্প্রীতি ও সার্বভৌমত্বের জন্য হুমকিস্বরূপ। কারণে-অকারণে ধর্মীয় অনুভূতিতে আঘাত দিয়ে সরলমনা জনগণকে যারা বিপথগামী করছে, তাদের বিরুদ্ধে আলেম সমাজকে রুখে দাঁড়াতে হবে।'

বক্তারা আরো বলেন, 'ইসলাম ধর্মে জঙ্গিবাদ ও উগ্রবাদীদের স্থান নেই। নৈতিক শিক্ষার অভাবেই আজ সমাজে জঙ্গিবাদ মাথাচাড়া দিয়ে উঠেছে। এ সমস্যা সমাধান করতে নতুন প্রজন্মকে এগিয়ে আসতে হবে।'

সমাবেশে মাদ্রাসার শিক্ষার্থীদের জঙ্গিবাদবিরোধী শপথবাক্য পাঠ করানো হয়।

আরও পড়ুন

×