ঢাকা বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬

চট্টগ্রামে জোড়া খুনের আসামি সোলায়মানের ফাঁসি

চট্টগ্রামে জোড়া খুনের আসামি সোলায়মানের ফাঁসি
×

চট্টগ্রাম ব্যুরো

প্রকাশ: ২৩ অক্টোবর ২০১৯ | ১০:৪৯

চট্টগ্রাম নগরীর কোতোয়ালিতে ডাকাতির পর গৃহকর্ত্রী নুরজাহান বেগম ও গৃহকর্মী পপি হত্যার একমাত্র আসামি মো. সোলায়মানের ফাঁসির রায় দিয়েছেন আদালত।  

বুধবার এ রায় দেন চট্টগ্রামের অতিরিক্ত মহানগর দায়রা জজ জান্নাতুল ফেরদাউস চৌধুরীর আদালত। রায় ঘোষণার পর আসামিকে কারাগারে পাঠানো হয়েছে।

চট্টগ্রাম মহানগরের অতিরিক্ত পিপি অ্যাডভোকেট তসলিম উদ্দিন বলেন, ২০০৯ সালে কোতোয়ালির বান্ডেল রোডের একটি বাসায় ডাকাতি শেষে ৭০ বছর বয়সী নুরজাহান বেগম ও গৃহকর্মী সাত বছরের পপিকে হত্যা করে সোলায়মান। এ ঘটনায় গ্রেপ্তারের পর আদালতে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেয় সে। ১১ জনের সাক্ষ্য শেষে গতকাল তার মৃত্যুদণ্ডের রায় দেন আদালত।

২০০৯ সালের ১৮ আগস্ট বিকেলে বান্ডেল রোডের বাসায় খুন হন নুরজাহান বেগম ও পপি। বাসা থেকে তিন ভরি আট আনা স্বর্ণ ডাকাতি করে নিয়ে যায় খুনি। এ ঘটনায় নিহত নুরজাহানের ছেলে ফারুক হোসেন অজ্ঞাতদের আসামি করে মামলা দায়ের করেন। হত্যার এক বছর পর ২০১০ সালের ১৯ আগস্ট আসামি সোলায়মানকে গ্রেপ্তার করে পুলিশ। ওই দিনই সোলায়মান হত্যার ঘটনার বর্ণনা দিয়ে আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেয়। 

একই বছরের ২৩ সেপ্টেম্বর আদালত আসামি সোলায়মানের বিরুদ্ধে অভিযোগ গঠন করে বিচার শুরু করেন।

আরও পড়ুন

×