ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬

ফরিদপুরে বসন্ত বরণে পিঠাপুলির উৎসব

ফরিদপুরে বসন্ত বরণে পিঠাপুলির উৎসব
×

পিঠাপুলির মেলার উদ্বোধন অনুষ্ঠানে বক্তব্যকালে এ. কে. আজাদ। ছবি-সমকাল

ফরিদপুর অফিস

প্রকাশ: ১৪ ফেব্রুয়ারি ২০২৪ | ০৩:০৬

ফরিদপুরে ঋতুর রাজা বসন্ত বরণে দুই দিনব্যাপী পিঠাপুলির উৎসবের উদ্বোধন করেছেন ফরিদপুর-৩ আসনের সংসদ সদস্য এ. কে. আজাদ। ফরিদপুর জেলা প্রশাসন চত্বরে বিভিন্ন স্কুল ও সংগঠনের ৩০টি স্টল নিয়ে শুরু হয়েছে বাঙালির ঐতিহ্যবাহী পিঠাপুলির মেলা। এ মেলার আয়োজন করেছে ফরিদপুর জেলা প্রশাসন।

জেলা প্রশাসক মো. কামরুল আহসান তালুকদারের সভাপতিত্বে মেলার উদ্যানে অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন প্রবীণ শিক্ষাবিদ প্রফেসর মোহাম্মদ শাহজাহান, স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক চৌধুরী রওশন ইসলাম এবং জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক শওকত আলী জাহিদ। 

প্রধান অতিথির বক্তব্যে সংসদ সদস্য এ. কে. আজাদ বলেন, একসময় বাঙালির প্রতিটি ঘরে ঘরে পিঠা বানানোকে ঘিরে উৎসবের আমেজ তৈরি হতো। বাঙালির সেই ঐতিহ্যকে জেলা প্রশাসন আজ এমনভাবে আয়োজন করেছেন এতে করে শৈশবের স্মৃতি আজ মানুষ পটে জেগে উঠেছে। 

সভাপতির বক্তব্যে জেলা প্রশাসক মো. কামরুল আহসান তালুকদার বলেন, আমরা ফরিদপুরে একটি জনবান্ধব সংসদ সদস্য পেয়েছি। তাকে নিয়েই ফরিদপুরকে একটি সুখী সমৃদ্ধ নগর হিসেবে গড়ে তুলবো। আমাদের দেশের সব ঐতিহ্যকেই আমরা নিজেরা ধারণ করব এবং ভবিষ্যৎ প্রজন্মকে ধারণ করতে শেখাবো।

এ সময় আরও উপস্থিত ছিলেন, জেলা আওয়ামী লীগের উপদেষ্টা খলিফা কামাল উদ্দিন, সদস্য আবুল বাতিন, শহর আওয়ামী লীগের সাবেক সভাপতি খন্দকার নাজমুল ইসলাম লেভী, ব্লাশ সমন্বয়কারী গোস্বামী শিপ্রা গোস্বামীসহ বিভিন্ন সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের প্রধানগন, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক শিক্ষার্থীসহ অতিথিরা। 

আরও পড়ুন

×