তীব্র রোদে জমিতে ধান কাটার সময় কৃষকের মৃত্যু
ফাইল ফটো
কুড়িগ্রাম প্রতিনিধি
প্রকাশ: ০১ মে ২০২৪ | ২২:০৬ | আপডেট: ০১ মে ২০২৪ | ২২:৫২
কুড়িগ্রামে প্রচণ্ড গরমে জমিতে ধান কাটতে গিয়ে আবুল হোসেন (৫৫) নামে এক কৃষকের মৃত্যু হয়েছে। বুধবার সকালে উপজেলার বুড়াবুড়ি ইউনিয়নের ফকিরপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। তিনি জেলা সদরের মোগলবাসার ফারাজিপাড়া গ্রামের বাসিন্দা।
বুড়াবুড়ি ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান আসাদুজ্জামান খন্দকার জানান, আবুল হোসেন দিনমজুরের কাজ করতেন। প্রতিদিনের মতো আজও অন্যের জমিতে কাজ করতে যান। বেলা সাড়ে ১১টার দিকে জমিতে ধান কাটার সময় তীব্র রোদ ও গরমে হিট স্ট্রোক করে তিনি মারা যান।
কুড়িগ্রাম জেলা প্রশাসক মোহাম্মদ সাইদুল আরিফ জানান, পরিবারটিকে জেলা প্রশাসনের পক্ষ থেকে আর্থিক সহায়তা করা হবে।
- বিষয় :
- হিট স্ট্রোক
- গরম
- তাপপ্রবাহ
- তাপদাহ
