ঢাকা মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬

গোয়ালন্দে ট্রেন লাইনচ্যুত, ৩ ঘণ্টা পর উদ্ধার

গোয়ালন্দে ট্রেন লাইনচ্যুত, ৩ ঘণ্টা পর উদ্ধার
×

সোমবার সকাল পৌনে ৮টার দিকে গোয়ালন্দ ফিড মিলের পিছনের এলাকায় এ দুর্ঘটনা ঘটে। ছবি: সমকাল

গোয়ালন্দ (রাজবাড়ী) প্রতিনিধি

প্রকাশ: ১৫ জুলাই ২০২৪ | ১১:৩১

রাজবাড়ীর গোয়ালন্দে পোড়াদহগামী ৫০৬ নম্বর সাটল ট্রেনের একটি বগি লাইনচ্যুতির ঘটনা ঘটেছে। তবে হতাহতের কোনও খবর পাওয়া যায়নি। সোমবার সকাল পৌনে ৮টার দিকে গোয়ালন্দ ফিড মিলের পিছনের এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

স্থানীয়রা জানান, ফিড মিল এলাকায় সকালে সাটল ট্রেনটি বিকট শব্দে লাইনচ্যুত হয়। তবে এতে কোনও যাত্রী বা আশপাশে থাকা বাড়িঘর ও মানুষের ক্ষয়ক্ষতি হয়নি। তবে তারা আতঙ্কিত হয়েছেন। তারা বলেন, ‘মাঝেমধ্যেই এই এলাকায় ট্রেন দুর্ঘটনা ঘটে। আমরা এ রুটে নতুন ও নিরাপদ রেললাইন চাই।’ 

এদিকে রেল কর্তৃপক্ষ বেলা ১১টার দিকে লাইনচ্যুত বগিসহ ট্রেনটি উদ্ধার করতে সক্ষম হন। রাজবাড়ী রেলওয়ের স্টেশন মাস্টার তন্ময় কুমার দত্ত বিষয়টি নিশ্চিত করে জানান, শাটল ট্রেনের ইঞ্জিনের পিছনের বগির একটি চাকা লাইন থেকে নিচে পড়ে গেছে। লাইনচ্যুত বগিটি ইতিমধ্যে উদ্ধার করা হয়েছে।

আরও পড়ুন

×