ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬

রাজবাড়ী

দ্বিতীয় পাঠাগার উৎসবে শিক্ষার্থীদের প্রাণবন্ত অংশগ্রহণ

আলোকিত, সৃষ্টিশীল ও বিজ্ঞানমনস্ক নতুন প্রজন্ম গড়ে তোলার প্রত্যয়ে রাজবাড়ীতে অনুষ্ঠিত হয়েছে দ্বিতীয় পাঠাগার উৎসব। শুক্রবার দিনব্যাপী সদর উপজেলার রামকান্তপুরে অবস্থিত রাবেয়া-কাদের স্মৃতি পাঠাগার ও রাবেয়া-কাদের স্মৃতি ফাউন্ডেশনের উদ্যোগে এ আয়োজন করা হয়। সকালে বেলুন উড়িয়ে উৎসবের উদ্বোধন করেন অতিথিরা। এরপর থেকেই শিক্ষার্থীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে মুখর হয়ে ওঠে পুরো পাঠাগার প্রাঙ্গণ। জেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের চার শতাধিক শিক্ষার্থী দিনব্যাপী নানা প্রতিযোগিতা ও সৃজনশীল কার্যক্রমে অংশ নেয়।

আপডেটঃ ০৮ মে ২০২৬ | ১৮:৪৭
দ্বিতীয় পাঠাগার উৎসবে শিক্ষার্থীদের প্রাণবন্ত অংশগ্রহণ

সর্বশেষ