ঢাকা রোববার, ১৮ অক্টোবর ২০২৬

পদ্মায় মা ইলিশ রক্ষা অভিযানে ৭ জেলে আটক

পদ্মায় মা ইলিশ রক্ষা অভিযানে ৭ জেলে আটক
×
×

ছবি: সমকাল

গোয়ালন্দ (রাজবাড়ী) প্রতিনিধি

প্রকাশ: ১২ অক্টোবর ২০২৬ | ১০:২৪

রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া এলাকায় পদ্মা নদীতে মা ইলিশ রক্ষা অভিযানে সাত জেলেকে আটক করেছে নৌপুলিশ। এ সময় পাঁচ হাজার মিটার নিষিদ্ধ কারেন্ট জাল ও ১০ কেজি ইলিশ জব্দ করা হয়।

সোমবার রাত ২টা থেকে সকাল সাড়ে ৬টা পর্যন্ত দৌলতদিয়া নৌপুলিশ ফাঁড়ির সদস্যরা এ অভিযান চালান। উপজেলার মজলিশপুর ও কলাবাগান এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

আটক জেলেরা হলেন- ফরিদপুরের কোতোয়ালি থানার মেঝোমিয়ার ডাঙ্গি গ্রামের মো. রিপন খান (৩৫), ইকরা মৃধা (২৪), মুন্সির ডাঙ্গি গ্রামের শেখ আয়নাল (৫৭), তালেব খার ডাঙ্গি গ্রামের মিজান শেখ (২৭), আমিন ফকিরের ডাঙ্গি গ্রামের সোবাহান শেখ (২৫) এবং গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া ইউনিয়নের জয় সরকার (২১) ও আব্দুর রহিম শেখ (১৯)।

দৌলতদিয়া নৌপুলিশ ফাঁড়ির ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ত্রিনাথ সাহা বিষয়টি নিশ্চিত করে জানান, মা ইলিশ রক্ষা অভিযানের অংশ হিসেবে তাদের আটক করা হয়েছে। জব্দ করা ইলিশ বিভিন্ন এতিমখানায় বিতরণ করা হয়েছে।

তিনি আরও জানান, আটক জেলেদের বিরুদ্ধে মৎস্য সংরক্ষণ ও সুরক্ষা আইনে তিনটি মামলা করা হয়েছে। পরে তাদের রাজবাড়ীর আদালতে পাঠানো হয়েছে।

আরও পড়ুন

×