রাজবাড়ীতে যুবককে গুলি করে হত্যা
প্রতীকী ছবি
রাজবাড়ী প্রতিনিধি
প্রকাশ: ১৬ অক্টোবর ২০২৬ | ২২:৫৬
রাজবাড়ীতে পিয়ারুল (৩২) নামে এক যুবককে গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা। শুক্রবার রাত পৌনে আটটার দিকে রাজবাড়ী শহরের সজ্জনকান্দা এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত পিয়ারুল রাজবাড়ী সদর উপজেলার রামকান্তপুর ইউনিয়নের মাটিপাড়া এলাকার হারান ফকিরের ছেলে। তার বিরুদ্ধে বেশ কয়েকটি মামলা রয়েছে বলে জানা গেছে।
জানা যায়, এশার নামাজের পর সজ্জনকান্দা মধ্যপাড়া মসজিদের সামনে এলে মোটরসাইকেলে আসা অজ্ঞাত দুই ব্যক্তি তাকে লক্ষ্য করে গুলি ছোড়েন। এতে পিয়ারুল আহত হন। আশঙ্কাজনক অবস্থায় তাকে রাজবাড়ী সদর হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
রাজবাড়ীর অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) শামসুল হক জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। কে বা কারা কেন তাকে গুলি করেছে এখনও কিছুই জানা যায়নি। পুলিশ বিষয়টি তদন্ত করছে।
- বিষয় :
- গুলি করে হত্যা
- রাজবাড়ী