আইনজীবী সমিতির মানববন্ধন
আলিফ হত্যা মামলা দ্রুত বিচার ট্রাইব্যুনালে স্থানান্তরের দাবি
ছবি: সংগৃহীত
চট্টগ্রাম ব্যুরো
প্রকাশ: ০১ জানুয়ারি ২০২৫ | ২২:০৪
চট্টগ্রামে আইনজীবী সাইফুল ইসলাম আলিফ হত্যা মামলা দ্রুত বিচার ট্রাইব্যুনালে স্থানান্তরের দাবি জানিয়েছেন জেলা আইনজীবী সমিতির নেতারা। পাশাপাশি হত্যাকাণ্ডে জড়িতদের গ্রেপ্তারের দাবিও করেছেন তারা। বুধবার দুপুরে আদালত প্রাঙ্গণে এক মানববন্ধনে তারা এসব দাবি জানান।
এ সময় আইনজীবী সমিতির সভাপতি নাজিম উদ্দিন চৌধুরী বলেন, সাইফুল ইসলাম আলিফ হত্যায় যারা সরাসরি ও পরোক্ষভাবে জড়িত, তাদের সবাইকে বিচারের আওতায় আনতে হবে। আমরা সুষ্ঠু তদন্তের মাধ্যমে জড়িতদের আইনের আওতায় আনার জোর দাবি জানাচ্ছি।
সমিতির সাধারণ সম্পাদক মুহাম্মদ আশরাফ হোসেন চৌধুরী বলেন, আমরা জড়িতদের কঠোর শাস্তি চাই। আমরা আইনের প্রতি শ্রদ্ধাশীল বলে এটাকে আমাদের দুর্বলতা ভাববেন না।
মানববন্ধনে আরও বক্তব্য দেন সমিতির সিনিয়র সহ-সভাপতি মোহাম্মদ আবদুল কাদের, সহ-সভাপতি মো. মাহফুজুর রহমান, সহ-সাধারণ সম্পাদক মোহাম্মদ কাশেম কামাল, অর্থ সম্পাদক কাজী মো. আশরাফুল হক আনসারী, পাঠাগার সম্পাদক আহমেদ কবির, সাংস্কৃতিক সম্পাদক মারুফ মো. মাজেবুল আলম, ক্রীড়া সম্পাদক হাবিবুর রহমান, তথ্য ও প্রযুক্তিবিষয়ক সম্পাদক অভিজিত ঘোষ প্রমুখ।
- বিষয় :
- চট্টগ্রাম
- আইনজীবী আলিফ
