ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬

পটিয়ায় ইউপি সদস্যের ঝুলন্ত লাশ উদ্ধার

পটিয়ায় ইউপি সদস্যের ঝুলন্ত লাশ উদ্ধার
×

চট্টগ্রামের পটিয়ায় শোভনদন্ডী ইউনিয়ন পরিষদের (ইউপি) সদস্য শামসেদ হিরু।

পটিয়া (চট্টগ্রাম) প্রতিনিধি

প্রকাশ: ১১ জুলাই ২০২৫ | ১৫:৪৬ | আপডেট: ১১ জুলাই ২০২৫ | ১৬:১১

চট্টগ্রামের পটিয়ায় শোভনদন্ডী ইউনিয়ন পরিষদের (ইউপি) সদস্য শামসেদ হিরুর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ শুক্রবার সকাল ৯টার দিকে তার শয়নকক্ষ থেকে লাশটি উদ্ধার করা হয়।

শামসেদ হিরু উপজেলার শোভনদন্ডী ইউনিয়নের রশিদাবাদ গ্রামের বক্স আলী ফকির বাড়ির মৃত মো. শুক্কুর মেম্বারের ছেলে। তিনি দক্ষিণ জেলা স্বেচ্ছাসেবক লীগের সদস্য ছিলেন।

স্থানীয়রা জানায়, শামসেদ হিরু গতকাল রাত ১১টা পর্যন্ত স্থানীয় একটি চায়ের দোকানে আড্ডা দেন। তার নামে মামলা থাকায় নিজের বাড়িতে না থেকে পার্শ্ববর্তী একটি কাচারি ঘরে থাকতেন। প্রতিদিনের মতো সকাল ৬টার দিকে তার স্ত্রী ডাকতে গিয়ে সাড়া-শব্দ না পেয়ে দরজার ফাঁক দিয়ে তাকিয়ে দেখেন- রশিতে ঝুলছে। পরে দরজা ভেঙে দেখতে পায় তার বুকে রক্ত। ঘটনা জানিয়ে পুলিশকে খবর দিলে লাশ উদ্ধার করে থানায় নিয়ে যায়।

এ নিয়ে পটিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মনিরুজ্জামান বলেন, লাশ উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে প্রেরণ করা হয়েছে। আত্মহত্যা করলে অনেক সময় নাক দিয়ে রক্ত বের হয়। পোস্টমর্টেম রিপোর্ট পেলে প্রকৃত ঘটনা জানা যাবে। এ ঘটনায় আইনি পদক্ষেপ নেওয়া হচ্ছে।

আরও পড়ুন

×