ঢাকা শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬

বাজেট বাস্তবায়নে জবাবদিহিতা নিশ্চিত করতে হবে: চসিকের প্রধান নির্বাহী কর্মকর্তা

বাজেট বাস্তবায়নে জবাবদিহিতা নিশ্চিত করতে হবে: চসিকের প্রধান নির্বাহী কর্মকর্তা
×

কর্মশালার উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্যকালে চসিকের প্রধান নির্বাহী কর্মকর্তা। ছবি-সমকাল

চট্টগ্রাম ব্যুরো

প্রকাশ: ১৫ জুলাই ২০২৫ | ১৯:৫৮

বাজেট বাস্তবায়নের প্রতিটি ধাপে জবাবদিহিতা নিশ্চিত করতে হবে বলে মন্তব্য করেছেন চট্টগ্রাম সিটি করপোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা শেখ মুহম্মদ তৌহিদুল ইসলাম। 

মঙ্গলবার সিটি করপোরেশনের বাজেট বাস্তবায়ন সংক্রান্ত দুই দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন অনুষ্ঠানে এ মন্তব্য করেন তিনি। 

স্থানীয় সরকার বিভাগের সহায়তায় পরিচালিত ‘সিটি কর্পোরেশন সক্ষমতা বৃদ্ধি প্রকল্প’-এর আওতায় এই কর্মশালার আয়োজন করে চসিকের হিসাব বিভাগ। 

কর্মশালায় প্রধান নির্বাহী কর্মকর্তা শেখ মুহম্মদ তৌহিদুল ইসলাম বলেন, ‘বাজেট বাস্তবায়নের প্রতিটি ধাপেই সুনির্দিষ্টটা ও জবাবদিহি নিশ্চিত করতে হবে। আমাদের সব কর্মকাণ্ডের পেছনে জনস্বার্থ জড়িত, তাই বাজেটের যথাযথ পরিকল্পনা ও দক্ষ বাস্তবায়নই নগরবাসীর জন্য উন্নয়ন নিশ্চিত করবে।’

সিটি করপোরেশনের প্রধান হিসাবরক্ষণ কর্মকর্তা মো. হুমায়ুন কবির চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন সিনিয়র সহকারী সচিব মো. জিল্লুর রহমান। প্রশিক্ষণ কর্মশালা পরিচালনা করেন স্থানীয় সরকার বিভাগের ফিন্যান্সিয়াল স্পেশালিস্ট এম এ কুদ্দুস। প্রশিক্ষণ কর্মশালায় অংশ নেন হিসাবরক্ষণ কর্মকর্তা আশুতোষ দে, আবদুছ ছালাম, বিপুল কুমার নন্দী, নেজামুল হক, আরমানুল আলম, মো. নাজিম উদ্দিন, জহির উদ্দিন মো. বাবলু, দেবাশীষ বড়ুয়া, সমীর চৌধুরী, সুলতান মো. কামরুজ্জামান, মো. মফিজ উদ্দিন, মো. বোরহান উদ্দিন, জিন্নাত আলী মানিক, মো. আবদুল মজিদ, মো. রেজাব উদ্দিন, সেলিম উদ্দিন ভূঁইয়া, মো. মোরশেদ, মো. গিয়াস উদ্দিন, সৈয়দা রাবেয়া আলম, অর্পনা রানী দাশ, মো. আলী, ইদ্রিচ আলম, সিরাজুল মুনির, অরুপ কুমার সাহা ও জাহিদ রেজা চৌধুরী। 

আরও পড়ুন

×