ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬

দুবাই থেকে আনা হচ্ছিল সিগারেট, বিউটি ক্রিম

দুবাই থেকে আনা হচ্ছিল সিগারেট, বিউটি ক্রিম
×

চট্টগ্রামের শাহ আমানত বিমানবন্দরে জব্দকৃত বিউটি ক্রিম ও সিগারেট। ছবি: সংগৃহীত

চট্টগ্রাম ব্যুরো

প্রকাশ: ২১ জুলাই ২০২৫ | ১২:৩০ | আপডেট: ২১ জুলাই ২০২৫ | ১২:৫৫

সংযুক্ত আরব আমিরাতের দুবাই থেকে চট্টগ্রামে আসা একটি ফ্লাইটের দুই যাত্রীর কাছে থেকে বিপুল পরিমাণ সিগারেট ও বিউটি ক্রিম জব্দ করেছে শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দর কর্তৃপক্ষ ও এনএসআই।

গণমাধ্যমে পাঠানো এক বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, গোপন সংবাদের ভিত্তিতে রোববার ইউএস বাংলা এয়ারলাইন্সের একটি ফ্লাইটে আসা দুই যাত্রীকে তল্লাশি করা হয়। পরে তাদের কাছে থেকে ১৬৫ কার্টন মণ্ড সিগারেট ও আমদানি নিষিদ্ধ ২ হাজার ৭৬ পিস বিউটি ক্রিম জব্দ করা হয়। এগুলোর মোট বাজারমূল্য প্রায় ১৩ লাখ ৪ হাজার ১০০ টাকা।

ওই দুই যাত্রীর নাম আরিফুল ইসলাম ও মোশাররফ হোসেন। তাঁদের বাড়ি যথাক্রমে ফেনী ও চট্টগ্রামে। উভয় যাত্রীকে জরিমানা ও সতর্ক করে ছেড়ে দেওয়া হয়েছে। 

বিজ্ঞপ্তিতে বলা হয়, হয়রানি, সোনা ও অবৈধ দ্রব্য চোরাচালান এবং রাষ্ট্রীয় রাজস্ব ফাঁকি রোধে শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দর কর্তৃপক্ষ ভবিষ্যতেও নজরদারি অব্যাহত রাখবে। 

আরও পড়ুন

×