চট্টগ্রামে তিনটি আইকনিক ভবন করা হবে: এনবিআর চেয়ারম্যান
এনবিআর চেয়ারম্যান মো. আবদুর রহমান খান
চট্টগ্রাম ব্যুরো
প্রকাশ: ২৫ জুলাই ২০২৫ | ২২:৫১ | আপডেট: ২৫ জুলাই ২০২৫ | ২৩:৫৫
চট্টগ্রাম কাস্টম হাউজ পরিদর্শনে এসে জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) চেয়ারম্যান মো. আবদুর রহমান খান বলেন, ‘আমরা এখানে তিনটি আইকনিক ভবন করার প্ল্যান নিয়েছি। একটি কাস্টমস হাউস হবে। এটি অত্যন্ত নান্দনিক হবে। এটির ডিজাইন চূড়ান্ত হয়ে গেছে। তারপরও প্রধান উপদেষ্টাকে এই ডিজাইনগুলো দেখাবো। অপর দুটি হচ্ছে কাস্টমস অ্যাকাডেমি ও কর ভবন। কর ভবন আগ্রাবাদে করা হবে।’
চট্টগ্রাম কাস্টমস হাউসের সম্মেলনে কক্ষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে শুক্রবার তিনি এ কথা জানান। এ সময় কাস্টম কমিশনার শফি উদ্দিনসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
এনবিআর চেয়ারম্যান আরও বলেন, যেহেতু কাস্টমস হাউস করতে হলে পুরনো ভবন ভাঙতে হবে। তাহলে কাস্টমস হাউসের অ্যাকোমোডেশন কী হবে, সেজন্য আমরা করেয়কটি জায়গা ভিজিট করেছি। আগ্রাবাদের ওয়ার্ল্ড ট্রেড সেন্টার এরিয়া দেখেছি। আমাদের ব্যবসায়ীদের অধিকাংশ আগ্রাবাদ এরিয়ায়। যতদিন কনস্ট্রাকশন কাজ না হয় ততদিন ওয়ার্ল্ড ট্রেড সেন্টারে কাস্টমস হাউস শিফট হবে। আমার মনে হয় এটা সবার জন্য ভালো হবে।’
কাস্টমস-সম্পর্কিত কার্যক্রম সম্পন্ন করে একদিনের মধ্যে পণ্য খালাস নিশ্চিত করতে কাস্টমস হাউজের কর্মকর্তাদের নির্দেশনাও দিয়েছেন জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) চেয়ারম্যান আব্দুর রহমান খান।
- বিষয় :
- চট্টগ্রাম
- এনবিআর
- এনবিআর চেয়ারম্যান
