ঢাকা শুক্রবার, ০৫ জুন ২০২৬

কুমিল্লা দক্ষিণ জেলা ছাত্রলীগের সভাপতি গ্রেপ্তার

কুমিল্লা দক্ষিণ জেলা ছাত্রলীগের সভাপতি গ্রেপ্তার
×

কুমিল্লা জেলা দক্ষিণ ছাত্রলীগের সভাপতি মিনহাদুল হাসান রাফি।

কুমিল্লা প্রতিনিধি

প্রকাশ: ০১ আগস্ট ২০২৫ | ২১:১০

কুমিল্লা জেলা দক্ষিণ ছাত্রলীগের সভাপতি মিনহাদুল হাসান রাফিকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা ( ডিবি) পুলিশ। শুক্রবার ভোর রাতে ফেনী থেকে  তাকে গ্রেপ্তার করা হয়।

কুমিল্লা ডিবি পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আব্দুল্লাহ বিষয়টি নিশ্চিত করেছেন।

গণঅভ্যুত্থানের মুখে শেখ হাসিনার নেতৃত্বাধীন আওয়ামী লীগ সরকারের পতনের পর দীর্ঘদিন আত্মগোপনে ছিলেন রাফি। তার সহযোগীদের কেউ কেউ প্রচার করেন তিনি কলকাতায় আছেন। এরইমধ্যে ছাত্রলীগ নিষিদ্ধ হওয়ার পর সম্প্রতি রাফি তার কিছু সহযোগী নিয়ে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লা অংশে সরকারবিরোধী বিক্ষোভ মিছিল করে আলোচনায় আসেন। 

এ ঘটনায় তার বিরুদ্ধে সদর দক্ষিণ মডেল থানায় মামলা দায়ের হয়। ডিবির ওসি মোহাম্মদ আবদুল্লাহ বলেন, রাফি সরকারবিরোধী আন্দোলনে নিষিদ্ধ ছাত্রলীগকে সংগঠিত করতে পরিকল্পনা নিয়ে আবারও কুমিল্লায় আসেন। তাকে কুমিল্লা থেকে ধাওয়া করে ফেনী থেকে গ্রেপ্তার করা হয়। পরে শুক্রবার আদালতে সোপর্দ করার পর বিকেলে তাকে জেলহাজতে পাঠানো হয়। তার বিরুদ্ধে বৈষম্যবিরোধী আন্দোলনের তিনটিসহ মহাসড়কে মিছিলের মাধ্যমে অরাজকতা সৃষ্টির আরও একটি মামলা আছে।

আরও পড়ুন

×