ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬

এক্সপ্রেসওয়েতে উল্টে গেল ট্রাক, ২ ঘণ্টা পর যান চলাচল স্বাভাবিক

এক্সপ্রেসওয়েতে উল্টে গেল ট্রাক, ২ ঘণ্টা পর যান চলাচল স্বাভাবিক
×

ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়ের শ্রীনগরের হাঁসাড়া আন্ডারপাস সংলগ্ন ঢাকামুখী সার্ভিস এরিয়ায় একটি কনটেইনার ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে পড়ে। ছবি: সমকাল

মুন্সীগঞ্জ প্রতিনিধি

প্রকাশ: ০৬ আগস্ট ২০২৫ | ১৭:১৮ | আপডেট: ০৬ আগস্ট ২০২৫ | ১৯:০৬

ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়ের শ্রীনগরের হাঁসাড়া আন্ডারপাস সংলগ্ন ঢাকামুখী সার্ভিস এরিয়ায় একটি কনটেইনার ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে পড়েছে। এতে এক্সপ্রেসওয়ের ঢাকামুখী সড়কে যানবাহন চলাচল বন্ধ হয়ে পড়ে।

আজ বুধবার সকাল ১০টার দিকে এ দুর্ঘটনা ঘটে। এতে দুই ঘণ্টা যান চলাচলে স্থবিরতা দেখা যায়। পরে দুপুর ১২টার দিকে দুর্ঘটনাকবলিত কনটেইনার সরানোর পর যানবাহন চলাচল স্বাভাবিক হয়।

প্রত্যক্ষদর্শী ও পুলিশ জানায়, গাছের ডাল ও গুড়িবোঝাই কনটেইনার ট্রাকটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে ধাক্কা খেয়ে সার্ভিস রোডের মাঝখানে আড়াআড়িভাবে পড়ে যায়। ফলে রাস্তাটির এক পাশ পুরোপুরি বন্ধ হয়ে পড়লে উভয়পাশে যানজট সৃষ্টি হয়। তাৎক্ষণিকভাবে বিকল্প সড়ক ব্যবহারের ব্যবস্থা করা হলেও ঢাকামুখী যানবাহন চলাচলে দীর্ঘ সময় বিঘ্ন ঘটে। তবে এ দুর্ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

শ্রীনগর ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার দেওয়ান আজাদ হোসেন জানান, খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে ফায়ার সার্ভিস ও পুলিশ সদস্যরা উপস্থিত হয়ে উদ্ধার কাজ শুরু করেন। কনটেইনারে থাকা কাঠ ও লাকড়ি নামিয়ে ফেলা হয়। রেকার দিয়ে ট্রাকটি সরিয়ে নিলে সড়কে 
যান চলাচল আবার স্বাভাবিক হয়।

আরও পড়ুন

×