ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬

চট্টগ্রামে পিকআপ-কাভার্ডভ্যানের সংঘর্ষ, নিহত ৫

চট্টগ্রামে পিকআপ-কাভার্ডভ্যানের সংঘর্ষ, নিহত ৫
×

প্রতীকী ছবি

অনলাইন ডেস্ক

প্রকাশ: ১৮ আগস্ট ২০২৫ | ০৮:০৪ | আপডেট: ১৮ আগস্ট ২০২৫ | ১১:৪৮

চট্টগ্রামের সিটিগেট এলাকায় পিকআপ ও কাভার্ডভ্যানের মধ্যে সংঘর্ষে পাঁচজন নিহত হয়েছেন। আজ সোমবার এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে ফায়ার সার্ভিস।

বিজ্ঞপ্তিতে বলা হয়, চট্টগ্রামের আকবর শাহের সিটিগেট এলাকায় ভোর ৪টা ৫৫ মিনিটে পিকআপ ও কাভার্ডভ্যানের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। খবর পাওয়ার পর ভোর ৫টা ৫ মিনিটে ঘটনাস্থলে ফায়ার সার্ভিসের একটি ইউনিট পৌঁছায়।

স্টেশন থেকে ঘটনাস্থলের দূরত্ব ৫ কিলোমিটার জানিয়ে বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, আগ্রাবাদ ফায়ার স্টেশনের একটি ইউনিট উদ্ধারকাজ করে। এ ঘটনায় পাঁচজন নিহত হয়েছেন এবং আহত হয়েছেন আরও তিনজন।

আরও পড়ুন

×